Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

উৎসবের মরশুম আসতেই জিএসটি আদায় বৃদ্ধি রাজ্যে

উৎসবের মরশুম আসতেই তার ইতিবাচক প্রভাব পড়তে শুরু করল রাজ্যের বাজারে। আগস্ট মাসের জিএসটি আদায়ের অঙ্কই তার প্রমাণ।

উৎসবের মরশুম আসতেই জিএসটি আদায় বৃদ্ধি রাজ্যে
  • ৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উৎসবের মরশুম আসতেই তার ইতিবাচক প্রভাব পড়তে শুরু করল রাজ্যের বাজারে। আগস্ট মাসের জিএসটি আদায়ের অঙ্কই তার প্রমাণ। গতবছরের আগস্টের তুলনায় পশ্চিমবঙ্গে এবছরের আগস্ট মাসে জিএসটি আদায় বেড়েছে অনেকটাই। গতবছর যেখানে আগস্টে রাজ্যের জিএসটি আদায়ের অঙ্ক ছিল ৫,০৭৭ কোটি টাকা, সেই জায়গায় ২০২৫ সালের আগস্ট মাসে আদায় বেড়ে দাঁড়িয়েছে ৫,৪৭৩ কোটি টাকা। অর্থাৎ, গতবারের তুলনায় এবছরের আগস্ট মাসে জিএসটি আদায় বৃদ্ধি হয়েছে ৮ শতাংশ।

Advertisement

কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, আগস্ট মাসে জিএসটি আদায় বৃদ্ধির নিরিখে ‘ডাবল ইঞ্জিন’ রাজ্য উত্তরপ্রদেশ ও গুজরাতকেও পিছনে ফেলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। এরাজ্যে যেখানে ৮ শতাংশ বৃদ্ধি হয়েছে, সেখানে উত্তরপ্রদেশে এই অঙ্ক ১০ শতাংশ এবং গুজরাতে ৬ শতাংশ। 
গতবছরের তুলনায় এবছর এগিয়ে এসেছে দুর্গাপুজো। বাংলার শ্রেষ্ঠ উৎসব এমাসের শেষেই। ফলে সাধারণ মানুষের কেনাকাটা শুরু হয়ে গিয়েছে অনেক আগে থেকেই। আগস্ট মাস পড়তেই অল্প অল্প করে পুজোর বাজার শুরু করে দিয়েছে আম বাঙালি। বিশেষজ্ঞদের মতে, রাজ্যের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবাদে বাংলায় সাধারণ মানুষের হাতে নগদের জোগান বেড়েছে। তার দরুন বৃদ্ধি হয়েছে তাঁদের ক্রয়ক্ষমতা। তারই ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বাংলাবাজারে। ওইসঙ্গে পুজো আসতেই বেড়েছে কেনাকাটার হিড়িক। আগস্ট মাসে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিভিন্ন পণ্যের উপর বিশেষ ছাড় দেয় বড় বড় বিপণি থেকে শুরু করে মাঝারি মাপের দোকানগুলিও। সেই কারণেও টিভি, ফ্রিজ থেকে শুরু করে জামাকাপড় বিক্রি বেড়েছে কয়েকগুণ। এসব কারণেও জিএসটি আদায় বেড়েছে বলেই মত বিশেষজ্ঞদের।

Advertisement
সম্পর্কিত সংবাদ