Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরুলিয়ায় দুর্লভ খনিজের সন্ধান পেল জিএসআই

দেশের দুর্লভ খনিজের মানচিত্রে ঢুকে পড়ল পশ্চিমবঙ্গ। জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (জিএসআই) জানিয়েছে, পুরুলিয়ায় তারা একাধিক দুর্লভ খনিজের সন্ধান পেয়েছে।

পুরুলিয়ায় দুর্লভ খনিজের সন্ধান পেল জিএসআই
  • ১২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশের দুর্লভ খনিজের মানচিত্রে ঢুকে পড়ল পশ্চিমবঙ্গ। জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (জিএসআই) জানিয়েছে, পুরুলিয়ায় তারা একাধিক দুর্লভ খনিজের সন্ধান পেয়েছে। এর খনন শুরু হবে। বণিকসভা অ্যাসোচেম আয়োজিত এক অনুষ্ঠানে জিএসআইয়ের ডিরেক্টর জেনারেল অসিত সাহা বলেন, ‘পুরুলিয়ার ওই খনি এক বছরের মধ্যেই নিলাম করা হবে। পুরুলিয়ায় যে খনিজগুলির সন্ধান মিলেছে, তা হয়তো পরিমাণে কিছুটা কম। কিন্তু তাকেও যথেষ্ট গুরুত্ব দিতে চাইছে কেন্দ্রীয় সরকার। কারণ ভারত দুর্লভ খনিজের আমদানি কমিয়ে স্বনির্ভর হতে চাইছে।’ এই খনিজগুলি বৈদ্যুতিক গাড়ি, বৈদ্যুতিন যন্ত্রপাতি এবং অপ্রচলিত শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়। কী কী খনিজ এখানে থাকার সম্ভাবনা আছে, তা স্পষ্টভাবে জানাননি অসিতবাবু। তাঁর কথায়, সাধারণত এই ধরনের খনিতে ১৪ থেকে ১৭ রকমের খনিজ পদার্থ পাওয়া যায়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ