Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গ্রামের টোটো তমলুক শহরে ঢোকা রুখতে ডেপুটেশন

গ্রামের টোটো তমলুক শহরে ঢোকা রুখতে ডেপুটেশন
  • ২১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, তমলুক: গ্রামীণ এলাকার টোটো তমলুক শহরে ঢোকা রুখতে পুরসভায় ডেপুটেশন দিল টোটো চালক ইউনিয়ন। এদিন পুরসভা অফিসের সামনে আইএনটিটিইউসি অনুমোদিত তমলুক শহর টোটো চালক ইউনিয়নের তরফে এই ডেপুটেশন দেওয়া হয়। সেখানে সংগঠনের সভাপতি চঞ্চল খাঁড়া, আইএনটিটিইউসি জেলা সভাপতি চন্দন দে, কাউন্সিলার বিমল ভৌমিক, কানাইলাল দাস প্রমুখ ছিলেন। চঞ্চলবাবু বলেন, তমলুক শহরে অনুমোদিত টোটোর সংখ্যা ৬২০টি। অথচ, প্রতিদিন শহরে দু’হাজার থেকে ২২০০টোটো চলাচল করছে। টোটোর ভিড়ে রাস্তায় যানজট সমস্যা বেড়েছে। আমাদের সংগঠনের দাবি, গ্রামীণ এলাকার টোটো শহরে আটকানো হোক। শহরে যানজটমুক্ত ও সুষ্ঠু পরিবহণ পরিষেবা থাকুক। পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্রনারায়ণ রায় বলেন, মহকুমা শাসক এবং ডিএসপি ট্রাফিকের সঙ্গে আলোচনায় বসে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তমলুক শহরবাসীর স্বার্থে সুষ্ঠু পরিবহণ পরিষেবা দিতে আমরা দায়বদ্ধ।
Advertisement
সম্পর্কিত সংবাদ