Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গয়েরকাটায় বিসর্জন ঘাটের কাজ পরিদর্শন

গয়েরকাটায় বিসর্জন ঘাটের কাজ পরিদর্শন
  • ১৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: গয়েরকাটায় বিসর্জন ঘাট ও হাটের কাজ পরিদর্শন করলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সহকারি সভাধিপতি সীমা চৌধুরী। সেচদপ্তরের উদ্যোগে গয়েরকাটায় আংরাভাসা নদীর পাশে বিসর্জনঘাটের কাজ চলছে। পাশেই শ্মশানঘাট। সেটিরও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে গয়েরকাটায় হাট সংস্কারের কাজ চলছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের টাকায়। এদিন সরেজমিনে ওই কাজ খতিয়ে দেখেন সহকারি সভাধিপতি। তিনি বলেন, দ্রুত কাজ শেষ করতে বলা হয়েছে। বিসর্জন ঘাটের কাজ নিয়ে এলাকার মানুষের বক্তব্য শোনা হয়েছে। হাটের সংস্কারকাজ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলা হয়েছে। তাঁদের বক্তব্য নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা করা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ