Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

গ্রিনল্যান্ড বিক্রি হবে না, আমেরিকার বিরুদ্ধে বিক্ষোভে নয় বছরের খুদেও

তুষারে ঢাকা রাস্তা। উঁকি দিচ্ছে বরফাবৃত পাহাড়। শান্ত প্রকৃতির মাঝে অনিশ্চয়তার কালো মেঘ।

গ্রিনল্যান্ড বিক্রি হবে না, আমেরিকার  বিরুদ্ধে বিক্ষোভে নয় বছরের খুদেও
  • ১৯ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নুক: তুষারে ঢাকা রাস্তা। উঁকি দিচ্ছে বরফাবৃত পাহাড়। শান্ত প্রকৃতির মাঝে অনিশ্চয়তার কালো মেঘ। কারণ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজর পড়েছে খনিজ সমৃদ্ধ গ্রিনল্যান্ডে। কিন্তু কোনোভাবেই স্বাধীনতা, স্বশাসন আমেরিকার হাতে তুলে দিতে রাজি নন এখানকার ভূমিপূত্ররা। সাকুল্যে ৫৬ হাজার মানুষের বসবাস। নিজেদের অস্তিত্ব রক্ষায় তাদের একটা বড়ো অংশই রবিবার পথে নেমেছিল মার্কিন ‘আগ্রাসনে’র বিরুদ্ধে। হাতে লাল-সাদা জাতীয় পতাকা। বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মানুষ শান্তিপূর্ণ মিছিল করে হাজির হয়েছিলেন রাজধানী নুকের মার্কিন কনস্যুলেটের সামনে। বক্তব্য একটাই—‘গ্রিনল্যান্ড বিক্রি হবে না।’

Advertisement

মায়ের সঙ্গে প্রতিবাদস্থলে এসেছে ৯ বছরের কিশোরী আলাস্কা। হাতে ছোট্ট ব্যানার। নিজেই সেটি তৈরি করেছে। তাতেও কাঁচা হাতে লেখা, ‘গ্রিনল্যান্ড বিক্রি হবে না।’ কী কারণেই এই প্রতিবাদ, তাও জেনে এসেছে আলাস্কা। তাঁর কথায়, ‘এই নিয়ে স্কুলে আমাদের বুঝিয়েছে। ন্যাটোর ব্যাপারেও জানিয়েছে। শিক্ষক-শিক্ষিকারা বলেছেন, অন্য একটি দেশ তোমার মাতৃভূমিকে বিপদে ফেলতে চাইছে। এই সময় তোমার প্রতিবাদ করা উচিত। তাই এখানে এসেছি।’ রাজপথ ধরে গ্রিনল্যান্ডের ঐতিহ্যবাহী দেশাত্মবোধক গান গাইতে গাইতে মার্কিন দূতাবাসের সামনে পৌঁছেছেন হাজার হাজার মানুষ। শুধু আলাস্কার অভিভাবকই নন, আরও অনেকেই সন্তানদের নিয়েই আন্দোলনে যোগ দিয়েছেন। হাজির ছিলেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেনস-ফ্রেডেরিক নিয়েলসন। এত বড়ো জমায়েত এর আগে দেখেননি বিশ্বের সবচেয়ে বড়ো দ্বীপের বাসিন্দারা। বিক্ষোভ হয় ডেনমার্ক ও নরওয়েতেও।

Advertisement
সম্পর্কিত সংবাদ