Bartaman Logo
১২ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গঙ্গাদূষণ নিয়ন্ত্রণে মুখ্যসচিবের হলফনামা চাইল গ্রিন ট্রাইবুনাল

গঙ্গাদূষণ নিয়ন্ত্রণ নিয়ে রাজ্যের মুখ্যসচিবকে এফিডেভিট বা হলফনামা পেশের নির্দেশ দিয়েছে ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল (এনজিটি)।

গঙ্গাদূষণ নিয়ন্ত্রণে মুখ্যসচিবের হলফনামা চাইল গ্রিন ট্রাইবুনাল
  • ১৪ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গঙ্গাদূষণ নিয়ন্ত্রণ নিয়ে রাজ্যের মুখ্যসচিবকে এফিডেভিট বা হলফনামা পেশের নির্দেশ দিয়েছে ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল (এনজিটি)। ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা (এনএমসিজি) এবং সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল রোর্ডের (সিপিসিবি) ডিরেক্টর জেনারেলেরও হলফনামা চেয়েছে এনজিটি। শুনানি ৮ অক্টোবর। হলফনামা তার আগেই পেশ করতে হবে। 

Advertisement

এনজিটির চেয়ারপার্সন বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে সম্প্রতি গঙ্গাদূষণ মামলাটি শুনানির জন্য ওঠে। গঙ্গাদূষণ মামলাটি এনজিটির বেঞ্চে এর আগে উঠেছিল ৪ মার্চ। বিভিন্ন খাল, নালা প্রভৃতির মাধ্যমে যে নিকাশি জল গঙ্গায় পড়ছে ওইদিন বেঞ্চ তার উপর বিস্তারিত তথ্য পেশ করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দেয়। ১ জুলাই রাজ্যের পরিবেশ দপ্তরের প্রধান সচিবের তরফে একটি রিপোর্ট জমা দেওয়া হয়। সেটি খতিয়ে দেখে এনজিটি বেশকিছু বিষয়ে নির্দিষ্ট ও বিস্তারিতভাবে অসন্তোষ প্রকাশ করেছে। বিভিন্ন জায়গায় খাল-নালার মাধ্যমে দূষিত নিকাশি জল গঙ্গায় কীভাবে পড়ছে, তা তথ্য ও পরিসংখ্যানসহকারে উল্লেখ করা হয়েছে। সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্টগুলি (এসটিপি) ঠিকমতো কাজ না-করার কথাও রয়েছে তাতে। যদিও বিষয়টি দেখভালের দায়িত্বপ্রাপ্ত বিভাগের (পুর ও নগরোন্নয়ন দপ্তর) এক অফিসার জানান, প্রয়োজনীয় ব্যবস্থাগুলি নেওয়া হয়েছে। নিকাশি নোংরা জল যাতে গঙ্গায় না-পড়ে তার জন্য ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে। কিছু জায়গায় এখনও কাজ চলছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ