Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বৈঠকে অনুপস্থিত সবুজ-মেরুন

আইএফএ শিল্ডের সাংবাদিক সম্মেলনে সবুজ-মেরুন কোচ বা ফুটবলারকে না দেখে অনেকেই অবাক

বৈঠকে অনুপস্থিত সবুজ-মেরুন
  • ৮ অক্টোবর, ২০২৫ ১৭:১০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আছেন সবাই। নেই মোহন বাগান প্রতিনিধি। আইএফএ শিল্ডের সাংবাদিক সম্মেলনে সবুজ-মেরুন কোচ বা ফুটবলারকে না দেখে অনেকেই অবাক। এই প্রসঙ্গে আইএফএ সচিব অনির্বাণ দত্তের মন্তব্য, ‘বিকেলে প্র্যাকটিস ছিল মোহন বাগানের। তাই কেউ আসতে পারেননি। ই-মেল করে সেটাই জানিয়েছে ম্যানেজমেন্ট।’ ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে সহকারী কোচ বিনো জর্জ ও ফুটবলার মহম্মদ রশিদ হাজির ছিলেন। 

Advertisement

ছয় দলের শিল্ডে প্রথম দলই খেলাচ্ছে দুই প্রধান। মোহন বাগানের গ্রুপে বাকি দুই চ্যালেঞ্জার গোকুলাম কেরালা ও ইউনাইটেড স্পোর্টস। গোকুলামে রয়েছেন চার বিদেশি। স্প্যানিশ কোচ হোসে হেভিয়ার মন্তব্য, ‘ফাইনালে ডার্বি দেখতে তৈরি সবাই। কিন্তু গোকুলাম থাকতে কাজটা সহজ নয়।’ অন্যদিকে শেষ মুহূর্তে ঘানা ও লাইবেরিয়ার দুই বিদেশি ট্রায়াল দিচ্ছেন ইউনাইটেডে।

Advertisement
সম্পর্কিত সংবাদ