Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জিয়াগঞ্জে পাড়ায় সমাধানে দারুণ সাড়া

শনিবার জিয়াগঞ্জ থানা সংলগ্ন এক অনুষ্ঠান বাড়িতে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হয়।

জিয়াগঞ্জে পাড়ায় সমাধানে দারুণ সাড়া
  • ৩১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, লালবাগ: শনিবার জিয়াগঞ্জ থানা সংলগ্ন এক অনুষ্ঠান বাড়িতে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হয়। ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা জিয়াগঞ্জ-আজিমগঞ্জ  পুরসভার ভাইস চেয়ারম্যান মলয় রায় এবং ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বন্দনা সরকারের যৌথ ব্যবস্থাপনায় এদিনের ক্যাম্পে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষ এবং ব্লক ও পুর প্রশাসনের অন্য আধিকারিকরা। ১০ নম্বর ওয়ার্ডের ৩৯ ও ৪০ নম্বর বুথ এবং ১১ নম্বর ওয়ার্ডের ২৮ নম্বর বুথের তিনশোর বেশি বাসিন্দা হাজির হয়ে তাঁদের এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে সমাধানের আবেদন জানান। 

Advertisement

জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যান মলয় রায় বলেন, দুই ওয়ার্ডের বাসিন্দারা মূলত রাস্তা, নর্দমা, আলো প্রভৃতি বিষয়ে আবেদন করেছেন। দু’টি ওয়ার্ড মিলিয়ে মোট ২০০টি আবেদন জমা পড়েছে। আবেদনগুলি লিপিবদ্ধ করে ইতিমধ্যে ব্লকের সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ