Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গাড়ির ধাক্কায় জখম মা সহ শিশু

গাড়ির ধাক্কায় জখম মা সহ শিশু
  • ৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রাজগঞ্জ: বৃহস্পতিবার দুপুরে স্কুল থেকে সাইকেলে করে বাড়ি ফেরার পথে গাড়ির ধাক্কায় জখম হলেন মা সহ তাঁর শিশু সন্তান। ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের সারিয়ামে শিলিগুড়ি-জলপাইগুড়ি ৩১ নং জাতীয় সড়কে। জানা গিয়েছে, ছেলে কিষানকে (৬) স্কুল থেকে নিয়ে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন জ্যোতি বন্দ্যোপাধ্যায়। স্থানীয়দের অভিযোগ, শিলিগুড়ির দিক থেকে আসা একটি গাড়ি তাঁদের ধাক্কা মেরে পালিয়ে যায়। জখম দু’জনকে স্থানীয়রাই উদ্ধার করে শিলিগুড়ি সংলগ্ন একটি নার্সিংহোমে ভর্তি করেন। এদিকে, ঘটনার পরই জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা। রাজগঞ্জ থানার আইসি অনুপম মজুমদার বলেন, জখম দু’জনই এখন ভালো আছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ