Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গোরু চুরি করতে এসে কালনায় গ্রেপ্তার ভিন রাজ্যের ৮ দুষ্কৃতী

গোরু চুরি করতে এসে কালনায় গ্রেপ্তার ভিন রাজ্যের ৮ দুষ্কৃতী
  • ১৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালনা: ভিন রাজ্য থেকে এসে গোরু চুরি করতে গিয়ে কালনা থানার পুলিসের হাতে ধরা পড়ল আট দুষ্কৃতী। ধৃতদের সকলের বাড়ি হরিয়ানায়। শুক্রবার ধৃতদের কালনা মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১০ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। 
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে কালনা-বৈঁচি রোডের বৈদ্যপুর গ্যারেজ মোড়ের কাছে একটি সন্দেহজনক ম্যাটাডর কয়েকজনকে নামিয়ে তেল ভরার জন্য  চলে যায়। এরপরই দ্রুত কালনা থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছে ওদের ঘিরে পাকড়াও করে। জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, ওরা গোরু চুরির উদ্দেশ্যে এসেছিল। তাদের নামে অন্য থানাতেও অভিযোগ রয়েছে। এরা মূলত গরু চুরি করে। তারজন্য এলাকায় রেকি করে। বিশেষ করে মেন রাস্তার ধারে গোপালকদের টার্গেট করে। 
এই বিষয়ে ধৃতদের মধ্যে মহম্মদ জামিল এই অপারেশনে সিদ্ধহস্ত। গোরুকে বশে আনার কায়দা তার নখদর্পণে। মূলত ভালো জাতের দুধেল গোরুকেই টার্গেট করা হতো। একএকটি গোরু বিক্রি করে পঞ্চাশ-ষাট হাজার টাকায়। পুলিস মনে করছে, গোরুগুলি হাত বদলে বাংলাদেশে পাচার করা হয়। কালনার এসডিপিও রাকেশ চৌধুরী বলেন, ধৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 
সম্পর্কিত সংবাদ