Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গোপালপুরে ঢালাই রাস্তার কাজের সূচনা

গোপালপুরে ঢালাই রাস্তার কাজের সূচনা
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মানিকচক: গোপালপুরের বাসিন্দাদের দাবিকে মান্যতা দিয়ে কাচা রাস্তা পাকা করার উদ্যোগ নিল পঞ্চায়েত সমিতি। মানিকচক পঞ্চায়েত সমিতি তিন লক্ষ টাকা ব্যয়ে ৬৭ মিটার ঢালাই রাস্তার কাজের সূচনা হল সোমবার। গোপালপুর পঞ্চায়েতের চারখাম্বা মোড় এলাকায় মসজিদ যাওয়ার রাস্তা কাচা। এলাকাবাসীরা সমস্যার কথা বারবার তুলে ধরেছিলেন। এদিন ফিতে কেটে ঢালাই রাস্তার কাজের সূচনা করেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শেখ শাকিরুদ্দিন। দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলায় খুশি স্থানীয় বাসিন্দারা।
Advertisement
সম্পর্কিত সংবাদ