Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

হাসপাতাল থেকে ছাড়া পেলেন গোবিন্দা

সুস্থ রয়েছেন গোবিন্দা। তাই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এমনটাই জানা গিয়েছে। বাড়ি ফিরেই গোবিন্দা নিজের অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন

হাসপাতাল থেকে ছাড়া পেলেন গোবিন্দা
  • ১৩ নভেম্বর, ২০২৫ ১৬:১১
Prefer us on Google

মুম্বই, ১২ নভেম্বর: সুস্থ রয়েছেন গোবিন্দা। তাই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এমনটাই জানা গিয়েছে। বাড়ি ফিরেই গোবিন্দা নিজের অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন। সঙ্গে বলেছেন, প্রতিদিন যোগব্যায়াম ও প্রাণায়ম করতে। তবেই শরীর সুস্থ থাকবে ও কাজের এনার্জি পাওয়া যাবে। আজ, বুধবার সকালে খবর পাওয়া যায় গোবিন্দা হাসপাতালে ভর্তি। গতকাল, মঙ্গলবার গভীর রাতে নিজের বাসভবনেই জ্ঞান হারান তিনি। তখনই অভিনেতার পরিবারের তরফে দ্রুত তাঁকে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।

Advertisement

তাঁর আইনজীবী বন্ধু ললিত বিন্দাল জানিয়েছিলেন, ‘হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে যখন গোবিন্দাকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তিনি অস্বস্তি বোধ করছিলেন। সমস্ত ধরনের পরীক্ষা হয়েছে। রিপোর্ট এখনও হাতে আসেনি।’ হাসপাতাল সূত্রে জানা যায়, গোবিন্দার রক্তের নমুনা ও ইসিজি সহ একাধিক শারীরিক পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট আসার পর কোনও অস্বাভাবিকতা লক্ষণ করা যায়নি। তাই ছেড়ে দেওয়া হয় অভিনেতাকে। গতবছরের অক্টোবর মাসে পায়ে গুলি লাগার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন গোবিন্দা। বাসভবনেই নিজের লাইসেন্সড প্রাপ্ত বন্দুক পরিষ্কার করতে গিয়ে আচমকাই গুলি চলে যায়। যার ফলে পায়ে গুলি লাগে তাঁর। 

Advertisement
সম্পর্কিত সংবাদ