Bartaman Logo
২৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে রাজ্য বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল আর এন রবি। আজ, শুক্রবার থেকে তা কার্যকর হবে। সংবিধানের ১৭৪ অনুচ্ছেদের ২ ধারার উপধারা ‘বি’এর প্রদত্ত ক্ষমতা অনুযায়ী বিধানসভা ভেঙে দেওয়া হল বলে বুধবার নির্দেশিকায় সই করেন রাজ্যপাল।

সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল
  • ৮ মে, ২০২৬ ১৫:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে রাজ্য বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল আর এন রবি। আজ, শুক্রবার থেকে তা কার্যকর হবে। সংবিধানের ১৭৪ অনুচ্ছেদের ২ ধারার উপধারা ‘বি’এর প্রদত্ত ক্ষমতা অনুযায়ী বিধানসভা ভেঙে দেওয়া হল বলে বুধবার নির্দেশিকায় সই করেন রাজ্যপাল। বৃহস্পতিবার রাজ্যপালের সেই নির্দেশিকা বিজ্ঞপ্তি আকারে জারি করেন মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়াল। তবে উল্লেখযোগ্য বিষয় হল, নতুন সরকারের পরিষদীয় দপ্তরের তরফে রাইটার্স বিল্ডিংয়ের ঠিকানায় (জি-ব্লক, দ্বিতল) বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন মুখ্যসচিব। বিধানসভা ভেঙে দেওয়ার রাজ্যপালের এই নির্দেশিকার জেরে আর মুখ্যমন্ত্রী রইলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভঙ্গ হওয়ার সঙ্গে সঙ্গেই সংবিধানের ১৫৪ অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যের প্রশাসনিক ক্ষমতা এখন রাজ্যপালের হাতে। বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার নতুন সরকারের মুখ্যমন্ত্রীর শপথগ্রহণের প্রাকপর্ব পর্যন্ত প্রশাসনিক কাজকর্ম দেখভালের দায়িত্ব সংবিধানের ১৬৬ অনুচ্ছেদ অনুযায়ী প্রদত্ত ক্ষমতা অনুসারে মুখ্যসচিবের উপর ন্যস্ত করেছেন রাজ্যপাল। শপথগ্রহণের পর বিজেপি সরকারের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে প্রথম ক্যাবিনেট বৈঠক হবে বিধানসভা ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ে। সে অনুযায়ী সেজে উঠছে অ্যানেক্স বিল্ডিং। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ