Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

‘ভুল গ্রুপের’ রক্ত দেওয়ায় সংকটজনক রোগী! কাঠগড়ায় সরকারি হাসপাতাল

বিষয়টি সামনে আসতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে হাসপাতালে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। রোগীর পরিবারের তোলা অভিযোগ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনও মন্তব্য করেনি।

‘ভুল গ্রুপের’ রক্ত দেওয়ায় সংকটজনক রোগী! কাঠগড়ায় সরকারি হাসপাতাল
  • ২ নভেম্বর, ২০২৫ ১৬:১১
Prefer us on Google

সংবাদদাতা, গঙ্গারামপুর : গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি এক রোগীকে ভুল গ্রুপের রক্ত দেওয়ার অভিযোগ। এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলল রোগীর পরিবার। 

Advertisement

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ক্ষতিগ্রস্ত রোগীর নাম মৌসুমি মার্ডি। বাড়ি কুশমন্ডি থানা এলাকায়। গত বৃহস্পতিবার তাঁকে কুশমন্ডি গ্রামীণ হাসপাতাল থেকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। রক্তাল্পতার কারণে রোগীকে রক্ত দেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। সেই মতো গঙ্গারামপুর হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে পরিবারের লোকজন দু’জন ডোনার নিয়ে আসেন। পরিবারের অভিযোগ, মৌসুমীর ব্লাড গ্রুপ এবি পজিটিভ। কিন্তু তাঁর শরীরে অন্য গ্রুপের রক্ত সঞ্চালন করা হয়। এর জেরে রোগীর অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে। জেনারেল বেড থেকে তাঁকে স্থানান্তর করা হয় আইসিইউ-তে। পরে রেফার করা হয় মালদহ মেডিকেল কলেজে। বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই মহিলা।

বিষয়টি সামনে আসতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে হাসপাতালে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। রোগীর পরিবারের তোলা অভিযোগ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনও মন্তব্য করেনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ