Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরুলিয়া থেকে দীঘা রুটে চালু হল সরকারি বাস, খুশি এলাকাবাসী

এবার পুরুলিয়া থেকেও এক বাসে সহজে যাওয়া যাবে দীঘার জগন্নাথ মন্দিরে। সেই সুযোগ করে দিল রাজ্য সরকার। এতদিন উত্তরবঙ্গ থেকে সরাসরি দীঘায় যাওয়ার বাস চালু করেছিল রাজ্য সরকার।

পুরুলিয়া থেকে দীঘা রুটে চালু হল সরকারি বাস, খুশি এলাকাবাসী
  • ২৩ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: এবার পুরুলিয়া থেকেও এক বাসে সহজে যাওয়া যাবে দীঘার জগন্নাথ মন্দিরে। সেই সুযোগ করে দিল রাজ্য সরকার। এতদিন উত্তরবঙ্গ থেকে সরাসরি দীঘায় যাওয়ার বাস চালু করেছিল রাজ্য সরকার। এবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা পুরুলিয়া থেকেও দীঘার জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য সরকারি বাসের ব্যবস্থা করল রাজ্য সরকার। আজ, সোমবার সেই সরকারি বাসের উদ্বোধন হয়েছে পুরুলিয়ায়।

Advertisement

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান সুভাষ মণ্ডল, জেলার পুলিস সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, অতিরিক্ত জেলাশাসক আদিত্য বিক্রম মোহন হিরানি, রাজ্যের প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাত সহ আরও অনেকে। সরকারি বাসটি প্রতিদিন সকাল ৬:৪৫ মিনিটে পুরুলিয়া বাসস্ট্যান্ড থেকে ছাড়বে। দীঘায় পৌঁছবে বিকেল ৩টেয়। বাসের ভাড়া রাখা হয়েছে ২৪৫ টাকা। এতদিন পুরুলিয়া থেকে দীঘা যাওয়ার কোনও সরকারি বাস ছিল না। ছিল না সরাসরি কোনও ট্রেনও। যার ফলে ব্যাপক সমস্যায় পড়তে হতো জেলার বাসিন্দাদের। এদিন এই পরিষেবা চালু হওয়ায় সেই সমস্যা দূর হল বলেই মনে করছেন এলাকাবাসীরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ