নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাত সকালেই শহরে দুর্ঘটনার কবলে পড়ল সরকারি বাস। জখম কমপক্ষে ১০ জন যাত্রী। পুলিশ সূত্রে খবর, আজ, মঙ্গলবার সকালে তপসিয়া মোড়ের কাছে আচমকাই একটি সরকারি বাসের সামনের দুটি চাকা ফেটে যায়। যার ফলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। সূত্রের খবর, বাসটিতে তখন বহু যাত্রী ছিলেন। তাদের মধ্যে ১০ জন জখম হয়েছেন।



