নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের স্থান ১৩৩। ক্রমশই হতাশা বাড়াচ্ছে সিনিয়র দল। কঠিন সময়ে আন্তর্জাতিক মঞ্চে দেশের মুখ উজ্জ্বল করল মিনার্ভা অ্যাকাডেমি। ঐতিহ্যশালী গোথিয়া কাপে চ্যাম্পিয়ন অ্যাকাডেমির বয়সভিত্তিক দল। সুইডেনে আয়োজিত শনিবারের ফাইনালে আর্জেন্তিনার ক্লাব সিইএফ টুকুমানকে ৪-০ গোলে বশ মানায় তারা। এর আগে হেলিসিঙ্কি কাপে রানার্স হয় মিনার্ভা অ্যাকাডমি।



