মুম্বই: নিউইয়র্ক থেকে সোনা পাচারের সময় মুম্বই বিমানবন্দরে হাতেনাতে গ্রেফতার এয়ার ইন্ডিয়ার এক কেবিন ক্রু। ধৃতের কাছ থেকে ১৩৭৩ গ্রাম ওজনের সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৪১ লক্ষ টাকা। ওই কেবিন ক্রুকে জিজ্ঞাসাবাদ করে সোনা পাচারের মাস্টার মাইন্ডকেও গ্রেফতার করা হয়েছে।



