Bartaman Logo
১৭ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

চাকদহে ব্যাংক লুটের ঘটনায় উদ্ধার সোনা

চাকদহে বেসরকারি ঋণ প্রদানকারী ব্যাংকে ডাকাতির ঘটনায় উদ্ধার হল ৪ কেজি ৬০০ গ্রাম সোনার গয়না। পুলিস জানিয়েছে, বাকি সোনার খোঁজ চলছে।

চাকদহে ব্যাংক লুটের ঘটনায় উদ্ধার সোনা
  • ২৮ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কল্যাণী : চাকদহে বেসরকারি ঋণ প্রদানকারী ব্যাংকে ডাকাতির ঘটনায় উদ্ধার হল ৪ কেজি ৬০০ গ্রাম সোনার গয়না। পুলিস জানিয়েছে, বাকি সোনার খোঁজ চলছে। ওই বেসরকারি ব্যাংকের স্বর্ণ ঋণদাতা বিভাগের পক্ষ থেকে পুলিসকে অভিযোগ জানানো হয়েছিল ১৫ কেজি সোনা লুটের। তবে আপাতত রানাঘাট পুলিস জেলার ক্রাইম সেল ও চাকদহ থানার যৌথ অভিযানে উদ্ধার হয় ৪ কেজি ৬০০ গ্রাম সোনা। পাশাপাশি, উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র এবং ডাকাতিতে ব্যবহৃত জামা, প্যান্ট, জুতো ও হেলমেট। তবে সেগুলি কোথা থেকে উদ্ধার হয়েছে তা তদন্তের স্বার্থে এখনই জানাতে চাইছে না পুলিস। বুধবার রানাঘাট জেলা পুলিস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে জানান পুলিস সুপার আশিস মৌর্য। ঘটনার তদন্তে নেমে তিন দিনের মধ্যে পুলিস এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছিল। ধৃতদের নাম রাজ্জাক মণ্ডল, সাহেব মণ্ডল ও মহসিন মণ্ডল। তাদের বাড়ি চাকদহে। ডাকাতিতে ব্যবহৃত বাইকটিও উদ্ধার হয়। তবে ঘটনার পর থেকে আশ্চর্যজনকভাবে নিখোঁজ ওই বেসরকারি ব্যাংকের ম্যানেজার ও কর্মচারী। তাদের খোঁজ এখনও পুলিস পায়নি। প্রসঙ্গত, গত ১৯ আগস্ট ভরসন্ধ্যায় চাকদহ বাসস্ট্যান্ডের কাছে একটি বেসরকারি স্বর্ণ ঋণদাতা সংস্থার শাখায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে দুষ্কৃতীরা প্রায় ১৫ কেজি সোনার গয়না নিয়ে চম্পট দেয়। এই বিষয়ে পুলিস সুপার বলেন, দুষ্কৃতীরা দু’টি ব্যাগে করে সোনা নিয়ে পালিয়ে ছিল। তার মধ্যে একটি ব্যাগ উদ্ধার হয়েছে। বাকি ব্যাগটিও উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। আরো কেউ জড়িত রয়েছে কিনা দেখা হচ্ছে। এই ঘটনায় ভিন রাজ্যের যোগ এখনো তেমন পাওয়া যায়নি। নিখোঁজ ব্যাংকের ম্যানেজার ও কর্মচারীর খোঁজ পাওয়া যায়নি। -নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ