পরামর্শ মানতেই কমেছে সোনার দাম: মোদি
  • ২২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লখনউ: কয়েক মাস আগে সোনা কেনায় লাগাম টানতে জনগনের কাছে আবেদন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈদেশিক মুদ্রার ভাণ্ডার রক্ষা এবং আমদানি ব্যয় কমানোর লক্ষ্যে খুব প্রয়োজন না হলে এক বছরের জন্য সোনা কেনা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছিলেন তিনি। আর এখন সোনার দর নিম্নমুখী হতেই সেই আবেদনের কথা মনে করিয়ে দিলেন প্রধানমন্ত্রী। শনিবার লখনউতে পঞ্চম ন্যাশনাল স্কিল কনভোকেশন সেরেমনিতে প্রধানমন্ত্রী বলেন, দেশবাসী তাঁর আবেদনে সাড়া দিয়ে সোনা কেনা কমানোয় বাজারে সোনার দাম পড়েছে। আর এর জেরে সাধারণ মানুষের অর্থ সাশ্রয় হয়েছে। তাঁর কথায়, ‘আজ জনগণ আমাকে বলছেন যে সোনার দাম কমে যাওয়ায় তাঁরা অনেক টাকা সঞ্চয় করতে পারছেন।’

Advertisement

সোনা কেনা বন্ধ রাখার আবেদনের সঙ্গে এদিন তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর ‘এক বেলা খাবার না খাওয়ার’ ঐতিহাসিক আবেদনের তুলনা করেছেন। ১৯৬৫ সালে খাদ্যসংকটের প্রেক্ষিতে লালবাহাদুর শাস্ত্রী এই আবেদন করেছিলেন। সেই কথা স্মরণ করিয়ে তিনি বলেন, ‘দেশের মানুষের মধ্যে জাতীয় স্বার্থে ত্যাগের আগের মানসিকতা এখনও বজায় রয়েছে।’
এদিন তিনি বেশ কয়েকটি ক্ষেত্রে সরকারের কৃতিত্ব দাবি করেছেন। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির মধ্যেও দেশে জ্বালানি তেল ও রান্নার গ্যাসের সংকট দেখা দেয়নি বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কখনো দক্ষ মানুষের কাজ কেড়ে নিতে পারবে না বলে দাবি করেছেন মোদি।