Bartaman Logo
৬ অক্টোবর, ২০২৬
বর্তমান / ব্যবসা

আজ কলকাতায় দাম কমল সোনার, বড় পতন রুপোর দরেও

আজ, মঙ্গলবার কলকাতার বাজারে প্রতি ১০ গ্রাম সোনার দাম পড়েছে সাড়ে ৫০০ টাকার মতো। একই চিত্র রুপোর ক্ষেত্রেও। প্রতি কিলো রূপালি ধাতুর দাম কমেছে প্রায় ২ হাজার টাকা।

আজ কলকাতায় দাম কমল সোনার, বড় পতন রুপোর দরেও
  • ৬ অক্টোবর, ২০২৬ ১৫:২২
Prefer us on Google

কলকাতা, ৬ অক্টোবর: সামনেই পুজো। উৎসবের মরশুম। তার আগে ফের দাম কমল সোনা ও রুপোর। আজ, মঙ্গলবার কলকাতার বাজারে প্রতি ১০ গ্রাম সোনার দাম পড়েছে সাড়ে ৫০০ টাকার মতো। একই চিত্র রুপোর ক্ষেত্রেও। প্রতি কিলো রূপালি ধাতুর দাম কমেছে প্রায় ২ হাজার টাকা।

Advertisement

ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী, আজ শহরে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দর ১ লক্ষ ৪৮ হাজার ১০০ টাকা। গতকাল সেই দর ছিল ১ লক্ষ ৪৮ হাজার ৬৫০ টাকা। একইভাবে কমেছে ২২ ক্যারেট বিশুদ্ধতার গয়না সোনার দামও। শহরে এদিন এই সোনার দর ১০ গ্রাম পিছু ১ লক্ষ ৪১ হাজার ৫০০ টাকা। গতকাল যা ছিল ১ লক্ষ ৪২ হাজার টাকা।

অন্যদিকে, গতকাল প্রতি কিলো রুপোর বারের দাম ছিল ২ লক্ষ ২৫ হাজার ৩০০ টাকা। আজ তা কমে হয়েছে ২ লক্ষ ২৩ হাজার ৩৫০ টাকা।

Advertisement
সম্পর্কিত সংবাদ