নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তপসিয়া সেকেন্ড লেনে লক্ষাধিক টাকার সোনার গয়না চুরির কিনারা করল তিলজলা থানার পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে নারকেলডাঙা থেকে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম বিকাশকুমার সোনি। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ খোয়া যাওয়া সোনার গয়না উদ্ধার করেছে। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে তপসিয়া সেকেন্ড লেনের একটি বাড়ি থেকে কয়েক লক্ষ টাকার সোনার হার, সোনার আংটি, ঝুমকা, বালা প্রভৃতি চুরি গিয়েছিল বলে অভিযোগ। তদন্তে নেমে সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।



