Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গঙ্গারামপুরে বিডিও’কে স্মারকলিপি

গঙ্গারামপুরে বিডিও’কে স্মারকলিপি
  • ৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, গঙ্গারামপুর: শুক্রবার গঙ্গারামপুরের বিডিও’র কাছে স্মারকলিপি দিল অঙ্গনওয়াড়ি কর্মী সমিতি। এদিন পশ্চিমবঙ্গ রাজ্য অঙ্গনওয়াড়ি কর্মী সমিতি গঙ্গারামপুর বাসস্ট্যান্ড এলাকায় জমায়েত করে। তারা একগুচ্ছ দাবিতে মিছিল করে ব্লক চত্বরে পৌঁছে বিক্ষোভ দেখাতে থাকে। সংগঠনের দাবি, স্বচ্ছতার সঙ্গে কর্মী ও সহায়িকা নিয়োগ করতে হবে। অগ্নিমূল্য বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে সব্জি, ডিম, জ্বালানির জন্য বরাদ্দ বাড়াতে হবে। কর্মীদের অবসরকালীন ভাতা, সাম্মানিক ভাতা বৃদ্ধি সহ ১৪ দফা দাবিতে তারা বিডিও অর্পিতা ঘোষালের হাতে এদিন স্মারকলিপি তুলে দেন। সংগঠনের গঙ্গারামপুর ব্লক সম্পাদক উমা পণ্ডিত বলেন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে শিশুদের খাদ্য সরবরাহ করতে আমরা হিমশিম খাচ্ছি। কিন্তু সরকারিভাবে বরাদ্দ নেই। সরকার আমাদেরকে অঙ্গনওয়াড়ি ছাড়াও সরকারি বিভিন্ন কাজ করাচ্ছে। আমাদের ভাতা বৃদ্ধি সহ একাধিক দাবি তুলে ধরে স্মারকলিপি দিয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে বিডিও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন বলে জানিয়েছেন।  
Advertisement
সম্পর্কিত সংবাদ