Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গলসিতে তৃণমূলের অফিসে আগুন, উত্তেজনা

গলসিতে তৃণমূলের অফিসে আগুন, উত্তেজনা
  • ২৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মানকর: গলসিতে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনা ঘটেছে। পুরষার মতো জনবহুল এলাকায় ওই ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। তৃণমূল নেতা জাকির হোসেন বলেন, গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা নয়। ক্যানেল পাড়ে একটি গাছ কাটা নিয়ে ঝামেলার সূত্রপাত। তা থেকেই এই ঘটনা ঘটেছে। যদিও বিরোধীদের অভিযোগ, এই ঘটনার পিছনে তৃণমূলের গোষ্ঠী কোন্দল রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গাছ কাটাকে কেন্দ্র করে পোতনা-পুরষা এলাকা মঙ্গলবার সকাল থেকেই উত্তপ্ত ছিল। সন্ধ্যার সময় পার্টি অফিসে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ডাকা হয়। অভিযোগ, তারপরেই বচসার জেরেই ভাঙচুরের ঘটনা ঘটে। চালাঘরের ওই পার্টি অফিসে আগুনও লাগিয়ে দেওয়া হয়। বিজেপি নেতা রমন শর্মা বলেন, তৃণমূল দাবি করে ওখানে শাসক দল ছাড়া আর কেউ নেই। তাই ওদের গোষ্ঠীদ্বন্দ্বেরই পরিণতি। বালির ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের ফলে এই ঘটনা ঘটেছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ