Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গলসিতে বাইকে ট্যাঙ্কারের ধাক্কা, ধৃত চালক  

গলসিতে বাইকে ট্যাঙ্কারের ধাক্কা, ধৃত চালক
 
  • ১৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: তেলের ট্যাঙ্কারের ধাক্কায় জখম হয়েছিল বাইক আরোহী। ওই ঘটনায় ট্যাঙ্কারের চালককে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃত দেবনন্দনপ্রসাদ যাদবের বাড়ি কাঁকসা থানার পানাগড় বাজার এলাকায়। বুধবার রাতে গলসি থানার গলিগ্রাম মোড়ের কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ট্যাঙ্কারটি বাজেয়াপ্ত করা হয়েছে।বুধবার সকাল ১০টা নাগাদ জাতীয় সড়কে উড়া মোড়ের কাছে ট্যাঙ্কারটি প্রচণ্ড জোরে এসে একটি বাইকে ধাক্কা মারে। বাইক আরোহী সাহিন চৌধুরী জখম হন। স্থানীয়রা তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ট্যাঙ্কারের ধাক্কায় বাইকটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এনিয়ে উড়া গ্রামের বাসিন্দা কৃষ্ণেন্দু হালদার পুলিসে অভিযোগ দায়ের করেছিলেন। ধৃতকে বৃহস্পতিবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। সিজেএম ধৃতের জামিন মঞ্জুর করেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ