সংবাদদাতা, পুরাতন মালদহ: গাজোলে বাজ পড়ে মৃত এক কৃষকের পরিবারকে দু’লক্ষ টাকা আর্থিক সাহায্য করল সরকার। বৃহস্পতিবার মৃত কৃষকের স্ত্রী রেনুকা সরকারের হাতে নির্দিষ্ট টাকার চেক তুলে দেওয়া হয়। বিপর্যয় ব্যবস্থাপনা ও অসামরিক প্রতিরক্ষা দপ্তরের গাজোলের আধিকারিক সৌরভ দত্ত বলেন, গত আগস্টে জমিতে কাজ করার সময় বাজ পড়ে ওই কৃষক মারা যান। পুলিসের ফাইনাল রিপোর্ট সম্প্রতি ওই পরিবার পায়। সেজন্য গত ডিসেম্বরের আবেদন করে। এদিন ওই পরিবারের হাতে দু’লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়েছে।



