Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

গিল এই টেস্ট খেলতে চেয়েছিল: পন্থ

ঘাড়ের চোট সত্ত্বেও গুয়াহাটিতে এসেছিলেন শুভমান গিল। কিন্তু শেষ পর্যন্ত তিনি খেলতে পারেননি।

গিল এই টেস্ট খেলতে চেয়েছিল: পন্থ
  • ২৩ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

গুয়াহাটি: ঘাড়ের চোট সত্ত্বেও গুয়াহাটিতে এসেছিলেন শুভমান গিল। কিন্তু শেষ পর্যন্ত তিনি খেলতে পারেননি। চিকিত্সার জন্য মুম্বইয়ে ফিরতে হয়েছে তাঁকে। শনিবার গুয়াহাটিতে টসের সময় গিলের চোট নিয়ে অধিনায়ক ঋষভ পন্থ বলেন, ‘শুভমান ক্রমশ সুস্থ হয়ে উঠছে। এই ম্যাচ খেলতে চেয়েছিল ও। কিন্তু শরীর সায় দিল না।’ শোনা যাচ্ছে, শুভমানের চোট খুবই গুরুতর। চলতি বছরে আর তাঁর মাঠে ফেরার সম্ভাবনা নেই। অর্থাত্, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআইয়ের পর টি-২০ সিরিজেও সম্ভবত পাওয়া যাবে না তাঁকে। আগামী বছর জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে   ওডিআই সিরিজে ফিরতে পারেন ভারতীয় অধিনায়ক।

Advertisement

এদিকে, গুয়াহাটিতে প্রথম দিনের শেষে দক্ষিণ আফ্রিকা তুলেছে ৬ উইকেটে ২৪৭। রবিবার বাভুমা-ব্রিগেডকে দ্রুত অলআউট না করতে পারলে ভারতের কপালে দুঃখ আছে। সহকারী কোচ রায়ান টেন ডয়েশকাটে অবশ্য টিম ইন্ডিয়ার ব্যাটিং নিয়ে আশাবাদী। দিনের শেষে সাংবাদিক সম্মেলনে এসে তিনি বলেন, ‘গুয়াহাটির উইকেটে সমস্যা হবে না ভারতীয় ব্যাটারদের। তাই বড় রানের ব্যাপারে আশাবাদী।’ শনিবার বল হাতে নজর কেড়েছেন কুলদীপ যাদব। ১৭ ওভার হাত ঘুরিয়ে ৪৮ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়েছেন চায়নাম্যান স্পিনার। তাঁর প্রশংসায় রায়ানের বক্তব্য, ‘কুলদীপের কোয়ালিটি নিয়ে সংশয়ের অবকাশ নেই। তাছাড়া লাল মাটির এই পিচে চায়নাম্যানদের জন্য বাড়তি সুবিধা থাকে।’
স্কোরবোর্ড: দক্ষিণ আফ্রিকা- মার্করাম বো বুমরাহ ৩৮, রিকেলটন ক পন্থ বো কুলদীপ ৩৫, স্টাবস ক রাহুল বো কুলদীপ ৪৯, বাভুমা ক জয়সওয়াল বো জাদেজা ৪১, জর্জি ক পন্থ বো সিরাজ ২৮, মুল্ডার ক জয়সওয়াল বো কুলদীপ ১৩, মুথুস্বামী ব্যাটিং ২৫, ভেরিন্নে ব্যাটিং ১, অতিরিক্ত ১৭, মোট (৮১.৫ ওভারে) ২৪৭-৬। উইকেট পতন: ১-৮২, ২-৮২, ৩-১৬৬, ৪-১৮৭, ৫-২০১, ৬-২৪৬। বোলিং: বুমরাহ ১৭-৬-৩৮-১, সিরাজ ১৭.৫- ৩-৫৯-১, নীতীশ ৪-০-২১-০, সুন্দর ১৪-৩-৩৬-০, কুলদীপ ১৭-৩-৪৮-৩, জাদেজা ১২-১-৩০-১।

Advertisement
সম্পর্কিত সংবাদ