মুম্বই, ২০ ডিসেম্বর: টি-২০ বিশ্বকাপের খেতাব নিজেদের কাছে ধরে রাখতে মরিয়া ভারত। আগামী বছরের ফেব্রুয়ারি মাস থেকে দেশের মাটি ও শ্রীলঙ্কায় বসবে আইসিসির টি-২০ বিশ্বকাপের আসর। তার জন্য আজ, শনিবার দল ঘোষণা করল ‘টিম ইন্ডিয়া’। টি-২০ বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে সূর্যকুমার যাদবকে। সহ-অধিনায়ক হয়েছেন অক্ষর প্যাটেল। তবে এই দল থেকে বাদ দেওয়া হয়েছে শুভমান গিলকে। কেন বাদ গিল? তার উত্তরও দিয়েছেন নির্বাচক অজিত আগরকর। গিলের ফর্ম না থাকা, ও রানের খড়া, দল থেকে বাদ পড়ার অন্যতম কারণ হিসেবে দেখিয়েছেন আগরকররা।



