Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

অ্যাডিলেডে পৌঁছোলেন গিলরা, কম্বিনেশন নিয়ে বাড়ছে উদ্বেগ

‘দিওয়ালি’ লেখা বড় পোস্টার। কিশোরীর হাতে আবার জাতীয় পতাকা। খুদে সদস্য ধরে আছে বিরাট কোহলির নানা ছবির কোলাজ।

অ্যাডিলেডে পৌঁছোলেন গিলরা, কম্বিনেশন নিয়ে বাড়ছে উদ্বেগ
  • ২১ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

অ্যাডিলেড: ‘দিওয়ালি’ লেখা বড় পোস্টার। কিশোরীর হাতে আবার জাতীয় পতাকা। খুদে সদস্য ধরে আছে বিরাট কোহলির নানা ছবির কোলাজ। অটোগ্রাফ দিতেও দেখা গেল তাঁকে। রোহিত শর্মাকে নিয়ে বাজল গানও। চলল মিউজিকও। অ্যাডিলেড বিমানবন্দরে এভাবেই শুভমান গিলের দলকে স্বাগত জানালেন সমর্থকরা। কে বলবে পারথে সিরিজের প্রথম একদিনের ম্যাচ হেরে ০-১ পিছিয়ে টিম ইন্ডিয়া!

Advertisement

নিছক পরাজয় নয়, যেভাবে ভারতীয় দলকে আগাগোড়া চাপে দেখিয়েছে, তা নিয়েই চলছে চর্চা। শুরুতেই রোহিত, বিরাট ও শুভমান ফেরার ধাক্কা সামলাতে পারেনি মিডল অর্ডার। শ্রেয়সও ফেরেন জলদি। জস হ্যাজলউড, মিচেল স্টার্কদের গতি ও বাউন্সের সামনে অসহায় দেখায় তাঁদের। রোহিত ও বিরাটের ভবিষ্যৎ নিয়ে ফের শুরু জল্পনা। অবশ্য গিল-শ্রেয়সও বিন্দুমাত্র ভরসা জোগাতে পারেননি। ভারতীয় পেস বোলিংও বিপক্ষ ব্যাটারদের টানা চাপে ফেলতে ব্যর্থ। অজি ক্যাপ্টেন মিচেল মার্শ দায়িত্ব নিয়ে শেষ পর্যন্ত থেকে জিতিয়ে ফেরেন। 
যশপ্রীত বুমরাহর অনুপস্থিতিতে দলে কোনও স্ট্রাইক বোলারের না থাকা উদ্বেগে রাখছে। কুলদীপ যাদব অবশ্যই দায়িত্ব নিতে পারেন। কিন্তু তাঁকে প্রথম এগারোয় রাখা হয়নি। মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং ও হর্ষিত রানা— তিন পেসারে খেলেছে ভারত। সঙ্গে তিন অলরাউন্ডার- অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর ও নীতীশ রেড্ডি। এঁদের কাউকে বসিয়ে কুলদীপ খেলতেই পারেন। কিন্তু তাতে ব্যাটিং গভীরতা কমবে। আর তা একেবারেই পছন্দ নয় কোচ গৌতম গম্ভীরের। আর তাই বৃহস্পতিবার অ্যাডিলেডে অপরিবর্তিত দলই নামানোর সম্ভাবনা। কিন্তু তাতে বোলিংয়ের ধার কমছে।
ক্রিকেটমহলের ধারণা, অ্যাডিলেডের পিচে অবশ্য পারথের মতো গতি ও বাউন্সি থাকবে না। ফলে ভারতীয় ব্যাটসম্যানদের কিছুটা নিশ্চিন্তে খেলতে পারবেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ