Bartaman Logo
১৭ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সিরিজ জয়ের হাতছানি গিলদের

ভারতের সামনে আফগানিস্তানের বিরুদ্ধে ওডিআই সিরিজ জেতার হাতছানি। শুভমান গিলের নেতৃত্বে বিশ্বকাপের আগে বড় লক্ষ্য। বিস্তারিত পড়ুন।

সিরিজ জয়ের হাতছানি গিলদের
  • ১৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লখনউ: প্রথম একদিনের ম্যাচ জয় এসেছে সহজে। বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ জেতার হাতছানি ভারতের সামনে। তবে সিরিজ জেতার চেয়েও আরো বড়ো লক্ষ্য রয়েছে টিম ইন্ডিয়ার। পরের বছর ওডিআই বিশ্বকাপের আগে ২৪টার মতো ম্যাচ পাবে শুভমান গিল ব্রিগেড। তাই ক্রিকেটারদের দেখে নেওয়ার জন্য এই সিরিজকে ব্যবহার করতে চাইছে ভারত। যশস্বী জয়সওয়াল বা কুলদীপ যাদবকে দেখে নেওয়ার ভাবনা তাই রয়েছে। 

Advertisement

চোট সারিয়ে ফেরা রোহিত শর্মা শনিবার রান আউট হয়েছিলেন। লখনউয়ে তাঁর ‘লাক’ সহায়তা করে কি না সেটাই দেখার। বিশ্বকাপের পরিপ্রেক্ষিতে হিটম্যানের এই সিরিজে বড় রান পাওয়া গুরুত্বপূর্ণ। ক্যাপ্টেন গিলকে অবশ্য মেজাজে দেখিয়েছে প্রথম ম্যাচে। তিনে বিরাট কোহলির অনুপস্থিতিতে নির্ভরযোগ্য দেখিয়েছে ঈশান কিষানকে। চারে ভাইস-ক্যাপ্টেন শ্রেয়স আয়ার দ্রুত ফিরলেও পাঁচে লোকেশ রাহুলকে দেখিয়েছে আত্মবিশ্বাসী। এই লাইন আপে যশস্বীর জায়গা হওয়া কঠিন। 
বোলিংয়ে দুই অভিষেককারীই নজর কেড়েছেন। পেসার গুরনুর ব্রারের গতি, বাউন্স আদায়ের ক্ষমতা প্লাস পয়েন্ট। হর্ষ দুবে প্রথম ওভারে মার খেলেও পরে দারুণভাবে ফিরেছেন। কুলদীপের পক্ষেও তাই এগারোয় প্রবেশ করা সহজ হবে না। 
অন্যদিকে, প্রথম ম্যাচে আফগানদের হয়ে দুরন্ত সেঞ্চুরি হাঁকান রহমানুল্লাহ গুরবাজ। তবে গিল উপহার দেন ম্যাচ-জেতানো ইনিংস। রশিদ খানের নেতৃত্বে স্পিন ব্রিগেড অবশ্য ফের চ্যালেঞ্জ ছুড়তে প্রস্তুত।
 ম্যাচ শুরু দুপুর ১-৩০ মিনিটে। 
সম্প্রচার স্টার স্পোর্টস ও জিওহটস্টারে।

Advertisement
সম্পর্কিত সংবাদ