Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ঘোষপুকুরে জাতীয় সড়কে উদ্ধার চিতাবাঘের মৃতদেহ

ঘোষপুকুরে জাতীয় সড়কে উদ্ধার চিতাবাঘের মৃতদেহ
  • ৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নকশালবাড়ি: বৃহস্পতিবার ভোরে ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুরে ২৭ নম্বর জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে একটি পূর্ণবয়স্ক স্ত্রী চিতাবাঘের। বনবিভাগ সূত্রে জানা গিয়েছে, ঘোষপুকুরের কমলা চা বাগানের বাকু লাইনে জাতীয় সড়কে একটি চিতাবাঘকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘোষপুকুর রেঞ্জের বনকর্মীরা চিতাবাঘটিকে উদ্ধার করেন। ময়নাতদন্তের জন্য শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে পাঠান তাঁরা। বনবিভাগের প্রাথমিক অনুমান, রাস্তা পারাপারের সময় দ্রুতগতিতে কোনও গাড়ি চিতাবাঘটিকে ধাক্কা মারে। এতেই মৃত্যু হয়। এদিকে, ঘাতক গাড়িটির খোঁজ শুরু করেছে বনবিভাগ ও ঘোষপুকুর ফাঁড়ির পুলিস। ঘোষপুকুরের রেঞ্জার প্রমিত লাল বলেন, আমরা ঘটনার তদন্ত শুরু করেছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ