Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ঘর থেকে বধূকে বের করে দেওয়ার অভিযোগ

ঘর থেকে বধূকে বের করে দেওয়ার অভিযোগ
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পুরাতন মালদহ: মঙ্গলবাড়ি নলডুবিতে পঁচিশ বছরের এক মহিলা সহ তাঁর নাবালক সন্তানকে নিজের বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগ উঠল পাওনাদারদের বিরুদ্ধে। এমনকী, মহিলার ঘরে তালা দেওয়া হয় বলে অভিযোগ। ওই মহিলা মালদহ থানার দারস্থ হয়েছেন। তিনি বলেন, আমার শাশুড়ি নাকি টাকা ধার নিয়েছেন। কিন্তু সেটা আমি জানি না। কার কাছে নিয়েছেন সেটাও জানি না। শাশুড়ি ভিনরাজ্যে কাজে গিয়েছেন। মালদহ থানার পুলিস জানিয়েছে, অভিযোগে পেলে গুরুত্ব দিয়ে বিষয়টি খতিয়ে দেখা হবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ