নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: রবিবার রাতে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল। নিউ জলপাইগুড়ি থানা সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ভালোবাসা মোড় এলাকায়। ঘটনার রাতে ওই বধূর স্বামী ঘরে গিয়ে তাঁর স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করেন। এরপরেই পরিবারের বাকি সদস্য ও প্রতিবেশীদের খবর দেন তিনি। খবর পেয়ে এনজেপি থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে। সোমবার ওই বধূর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।



