Bartaman Logo
৯ জুন, ২০২৬

গাজিয়াবাদগামী ইএমইউ লোকাল দিল্লিতে লাইনচ্যুত

আমেদাবাদে বিমান দুর্ঘটনার ভয়াবহ ছবি এবং ভিডিও দেখে শিউরে উঠেছে গোটা দেশ। শোকের সেই আবহের মধ্যেই খবর মিলল ট্রেন বেলাইন হওয়ার।

গাজিয়াবাদগামী ইএমইউ লোকাল দিল্লিতে লাইনচ্যুত
  • ১৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আমেদাবাদে বিমান দুর্ঘটনার ভয়াবহ ছবি এবং ভিডিও দেখে শিউরে উঠেছে গোটা দেশ। শোকের সেই আবহের মধ্যেই খবর মিলল ট্রেন বেলাইন হওয়ার। যদিও এই ঘটনায় কেউ হতাহত না হলেও ট্রেন চলাচলে সাময়িক ব্যাঘাত ঘটেছে। বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটেছে নিউদিল্লি রেলওয়ে স্টেশনের কাছেই শিবাজি ব্রিজে। 

Advertisement

জানা যাচ্ছে, এদিন দিল্লির হজরত নিজামুদ্দিন থেকে গাজিয়াবাদের উদ্দেশে যাচ্ছিল ইএমইউ লোকাল ট্রেনটি। শিবাজি ব্রিজ এলাকায় আচমকাই ওই ট্রেনের চতুর্থ কোচ লাইনচ্যুত হয়ে যায়। কেন হঠাৎই এমন ঘটনা ঘটল, তা জানতে ইতিমধ্যে রেলমন্ত্রকের পক্ষ থেকে তদন্ত শুরু করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার নর্দার্ন রেলের পক্ষ থেকে বলা হয়, এদিন বেলাইন হওয়ার অব্যবহিত পরেই উদ্ধারকাজ শুরু করা হয়। রাতের মধ্যেই ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়েছে। অন্যদিকে, আহমেদাবাদে বিমান দুর্ঘটনার জেরে ব্যাহত হয়েছে উড়ান পরিষেবা। তাই আটকে পড়া মানুষকে গুজরাত থেকে ফিরিয়ে আনতে দফায় দফায় স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রক। স্পেশাল ট্রেন হিসেবে একাধিক বন্দে ভারত এক্সপ্রেসও চালানোর সিদ্ধান্ত হয়েছে। রেল বোর্ডের তরফে জানানো হয়েছে, এদিন রাতেই আমেদাবাদ থেকে দিল্লি এবং মুম্বইগামী দু’টি স্পেশাল ট্রেন চালানো হয়েছে। স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে ওয়েস্টার্ন রেলওয়ের পক্ষ থেকেও। যাবতীয় পরিস্থিতি খতিয়ে দেখে স্পেশাল ট্রেনের সংখ্যা আরও বৃদ্ধি করা হতে পারে বলে রেল বোর্ড সূত্রে খবর। একইসঙ্গে রেলমন্ত্রক জানিয়েছে, আমেদাবাদের আরপিএফ টিমকে বিশেষভাবে অ্যালার্ট থাকতে বলা হয়েছে।  দুর্ঘটনাগ্রস্ত ট্রেন। ছবি: পিটিআই

Advertisement
সম্পর্কিত সংবাদ