Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গোঘাটে স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে বৈঠক পুলিসের

গোঘাটে স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে বৈঠক পুলিসের
  • ২৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: শীতের রাতে চুরি, ছিনতাই, ডাকাতির ঘটনা বাড়ে। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গোঘাটের স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করল পুলিস। মঙ্গলবার গোঘাট থানায় স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে ওই বৈঠক হয়। আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, ওসি মধুসূদন পাল প্রমুখ উপস্থিত ছিলেন। পুলিস জানিয়েছে, দোকানে সিসি ক্যামেরা, অ্যালার্ম সিস্টেম, সিকিউরিটি গার্ড প্রভৃতি ব্যবস্থা রাখার কথা স্বর্ণ ব্যবসায়ীদের বলা হয়েছে। তারসঙ্গে মাস্ক, হেলমেট পরে কেউ দোকানে ঢুকলে সতর্ক থাকতে বলা হয়েছে। দোকানের সামগ্রী ও টাকা নিয়ে যাওয়ার সময়ও সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে। কোনওরকম কিছু সন্দেহজনক মনে হলে পুলিসকে খবর দিতে বলা হয়েছে। তাছাড়া গত বছরও শীতের সময় বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটে। তা থেকে শিক্ষা নিয়েই এদিন ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসে পুলিস। কামারপুকুরের স্বর্ণ ব্যবসায়ী মানস ঘোষ বলেন, পুলিস এদিন বৈঠক করে বেশ কিছু জিনিস জানিয়েছে। সুরক্ষা বিধিগুলি মেনে চলব।
Advertisement
সম্পর্কিত সংবাদ