Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

বিয়ের পিঁড়িতে ২৬ ফেব্রুয়ারি?

গোপনে বাগদান সেরেছেন আগেই। এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডা।

বিয়ের পিঁড়িতে ২৬ ফেব্রুয়ারি?
  • ৩১ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

গোপনে বাগদান সেরেছেন আগেই। এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। দীর্ঘদিন ধরেই তাঁদের প্রেম, ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা চলছে। যদিও তাঁদের মুখে কুলুপ। একাধিক অনুষ্ঠানে দু’জনকে একত্রে দেখেই আন্দাজ করতে শুরু করেন অনুরাগীরা। তারপর অবশ্য যুগলে একত্রে ঘুরতেও গিয়েছিলেন। রেস্তরাঁয় বসে বিজয় ও রশ্মিকার সময় কাটানোর ছবি ছড়িয়ে পড়তেই জল্পনার আগুনে ঘি পড়ে। কয়েক মাস আগেই জানা গিয়েছিল, তারকা যুগল নাকি বাগদান সেরেছেন। এ বিষয়ে একাধিক গুঞ্জন শোনা গেলেও বছর শেষে খবরে সিলমোহর দিল ঘনিষ্ঠ মহল। কেবল বাগদানের খবর নিশ্চিত করাই নয়। কবে, কোথায় বিয়ে করতে চলেছেন তাঁরা, সে খবরও প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, আগামী বছর ২৬ ফেব্রুয়ারি বিয়ে করতে চলেছেন বিজয় ও রশ্মিকা। ভেন্যু ঠিক হয়েছে উদয়পুরে। যদিও উদয়পুরের অনুষ্ঠান ছিমছামভাবে করবেন তাঁরা। ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও দুই পরিবারের আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে সম্পন্ন হবে রশ্মিকা ও বিজয়ের বিয়ে। পরে হায়দরাবাদ ফিরে ইন্ডাস্ট্রির সকলকে নিয়ে উদযাপনে শামিল হওয়ার পরিকল্পনা রয়েছে যুগলের। তবে তাঁরা কবে নিজেদের প্রেমের বিষয়ে মুখ খোলেন তার অপেক্ষায় অনুরাগীরা। রশ্মিকা ও বিজয় অবশ্য ব্যস্ত নিজেদের কাজ নিয়েই। সদ্য ‘গার্লফ্রেন্ড’ ছবিতে প্রশংসিত রশ্মিকার অভিনয়। এরপর পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্তও নিয়েছেন তিনি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ