ব্রাতিস্লাভা: বিশ্বকাপ বাছাই পর্বে লজ্জার হার জার্মানির। বৃহস্পতিবার অ্যাওয়ে ম্যাচে স্লোভাকিয়ার কাছে ০-২ ব্যবধানে বশ মানল জুলিয়ান নাগেলসম্যানের দল। জয়ী দলের দুই গোলদাতা ডেভিড হানকো ও ডেভিড স্টেলেক। পুরো ম্যাচে ছন্নছাড়া ফুটবল খেলে হতাশায় ডুবেছেন ফ্লোরিয়ান রিৎজরা। ম্যাচের পর ক্ষোভ উগরে দিয়েছেন জার্মান কোচ নাগেলসম্যান। তাঁর মন্তব্য, ‘খেলোয়াড়দের গাছাড়াভাবের খেসারত গুনতে হল। বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে হলে প্রত্যেককে সেরাটা উজাড় করে দিতে হবে।’ অন্যদিকে, বাছাই পর্বে বালগেরিয়াকে ৩-০ ব্যবধানে দুরমুশ করেছে স্পেন। লুইস ডেলা ফুয়েন্তের দলের তিন গোলদাতা ওয়ারজাবাল, কুকুরেয়া ও মেরিনো।



