Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

জিতল জর্জ ও সুরুচি সঙ্ঘ

জিতল জর্জ ও সুরুচি সঙ্ঘ
  • ১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘরোয়া লিগে দুরন্ত জয় পেল জর্জ টেলিগ্রাফ। এদিন উলুবেড়িয়া স্টেডিয়ামে বিএসএস স্পোর্টিংকে ৩-২ গোলে হারায় তারা। একটা সময় ম্যাচের ফল ছিল ২-২। সংযোজিত সময়ে ইস্ট বেঙ্গলের প্রাক্তনী অভিষেক কুঞ্জমের লক্ষ্যভেদে ৩ পয়েন্ট নিশ্চিত করে জর্জ। অভিষেক ছাড়া বাকি দুই গোলদাতা তুহিন পাল ও শৌভিক শাসমল। বিএসএসের হয়ে স্কোরশিটে নাম তোলেন লালমসাঙ্গা ও সৌরভ রাম। অন্যদিকে, বারাকপুরে বিভূতিভূষণ স্টেডিয়ামে কালীঘাট স্পোর্টস লাভার্সকে ২-০ গোলে হারায় পাঠচক্র। ডেভিড ও অনুব্রত মাইতি দুই গোলদাতা। রবীন্দ্রসরোবর স্টেডিয়ামে বড় জয় ছিনিয়ে নিল সুরুচি সঙ্ঘ। কালীঘাট এমএসকে ৪-০ গোলে বশ মানায় তারা। গোলদাতা বাবলু ওঁরাও, জনি, হাওকিপ ও সৌরভ শব্বর। দিনের অন্য ম্যাচে কল্যানীতে রেলওয়ে এফসিকে ৩-০ ব্যবধানে পরাস্ত করে কাস্টমস। গোলদাতা সুময় সোম, স্বরূপ দাস ও জাহিদ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ