Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গৌড়বঙ্গে পিএইচডির জন্য রেট ১২ জানুয়ারি

গৌড়বঙ্গে পিএইচডির জন্য রেট ১২ জানুয়ারি
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মালদহ: প্রায় তিন বছর পর পিএইচডির প্রবেশিকা পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ পেতে রিসার্চ এলিজিবিলিটি টেস্টে (রেট) বসতে হবে গবেষণায় আগ্রহী স্নাতকোত্তর ডিগ্রিধারীদের। ১২ জানুয়ারি এই প্রবেশিকা পরীক্ষা হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে। উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায় জানিয়েছেন, ১৮ ডিসেম্বর পিএইচডি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রেটের জন্য ফর্ম ফিলআপ করার প্রক্রিয়া শুরু হবে ২৩ ডিসেম্বর থেকে। বিশ্ববিদ্যালয়ের ২০টি বিভাগে গবেষণার জন্য প্রায় ২২০ জনকে বেছে নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় বিধি অনুযায়ী এই প্রবেশিকা পরীক্ষা হবে। ১০০ পয়েন্ট রোস্টার মেনেই গবেষণার জন্য প্রার্থীদের প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে বেছে নেওয়া হবে বলে জানিয়েছেন উপাচার্য।
Advertisement
সম্পর্কিত সংবাদ