Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জঞ্জাল কর কমল ৭৫ শতাংশ, ন্যূনতম ইউজার চার্জ ৪০ থেকে কমে ১০ টাকা

বারাকপুরবাসীকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ইউজার চার্জ বা জঞ্জাল করে ৭৫ শতাংশ রিবেট বা ছাড় দিচ্ছে বারাকপুর পুরসভা

জঞ্জাল কর কমল ৭৫ শতাংশ, ন্যূনতম  ইউজার চার্জ ৪০ থেকে কমে ১০ টাকা
  • ১৯ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বারাকপুরবাসীকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ইউজার চার্জ বা জঞ্জাল করে ৭৫ শতাংশ রিবেট বা ছাড় দিচ্ছে বারাকপুর পুরসভা। একবছর ধরে শহরবাসীকে প্রতিমাসে ন্যূনতম ৪০ টাকা, সর্বাধিক ১০০ টাকা ইউজার চার্জ দিতে হয়। এবার তা ৭৫ শতাংশ কমিয়ে দেওয়া হল। এখন দিতে হবে নূন্যতম ১০ টাকা। জানিয়েছে পুর কর্তৃপক্ষ। এতে উপকৃত হবেন বারাকপুরবাসী। 

Advertisement

সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যাক্ট ২০১৬ অনুযায়ী, প্রত্যেক পুরসভাকে জঞ্জাল সাফাইয়ের জন্য কর আদায়ের নির্দেশ দেয় কেন্দ্রীয় সরকার। বলা হয়, না-হলে পুরসভাগুলির প্রাপ্য কেন্দ্রীয় অনুদান আটকে যাবে। সেইমতো পুরসভাগুলি ২০-৪০ টাকা থেকে শুরু করে ১০০ টাকা পর্যন্ত ইউজার চার্জ নিতে শুরু করে। প্রতি বর্গফুট জায়গা ধরে এই মাপ করা হয়। সেইমতো বারাকপুর পুরসভার বোর্ড মিটিং গত জুলাই থেকে জঞ্জাল কর আদায়ের অনুমতি দেয় এবং নেওয়া শুরু হয়। অনেক বাসিন্দা এই কর দিয়েছেন এবং কিছু নাগরিক দিচ্ছিলেন না। বারাকপুর শহরে ফ্ল্যাট ও বাড়ি মিলিয়ে হোল্ডিং সংখ্যা ৪০ হাজার। তাই পুরসভা সিদ্ধান্ত নিয়েছে, এই কর আদায়ের ক্ষেত্রে বাসিন্দাদের সুবিধা দেওয়া হবে। তার জন্যই ৭৫ শতাংশ ছাড় প্রদানের সিদ্ধান্ত। ফলে যাদের করের পরিমাণ ছিল ৪০ টাকা, তাঁদের এখন থেকে দিতে হবে ১০ টাকা মাত্র। 
এই ব্যাপারে পুর চেয়ারম্যান উত্তম দাস বলেন, কেন্দ্রের নির্দেশে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যাক্ট ২০১৬ অনুযায়ী আমরা ইউজার চার্জ কার্যকর করতে বাধ্য হয়েছিলাম। কিন্তু তাতে বাসিন্দাদের যে অসুবিধাই হচ্ছে তা আমরা বুঝতে পারছি। এজন্যই ৭৫ শতাংশ ছাড়ের কথা ঘোষণা করা হয়েছে। এর ফলে বারাকপুরবাসীর খুবই উপকার হবে। যাঁকে ৪০ টাকা দিতে হতো তাঁকে এখন দিতে হবে মাত্র ১০ টাকা।

Advertisement
সম্পর্কিত সংবাদ