Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আবর্জনার স্তূপ দোসরকি সেতু এলাকায়, ক্ষোভ বাসিন্দাদের

মালদহের চাঁচল-১ ব্লকের আশাপুরগামী রাজ্য সড়কের দোসরকি সেতু লাগোয়া এলাকা ক্রমে ভাগারে পরিণত হচ্ছে। ব্যস্ততম রাজ্য সড়কের ধারে জমেছে আবর্জনার স্তূপ।

আবর্জনার স্তূপ দোসরকি সেতু এলাকায়, ক্ষোভ বাসিন্দাদের
  • ২৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, চাঁচল: মালদহের চাঁচল-১ ব্লকের আশাপুরগামী রাজ্য সড়কের দোসরকি সেতু লাগোয়া এলাকা ক্রমে ভাগারে পরিণত হচ্ছে। ব্যস্ততম রাজ্য সড়কের ধারে জমেছে আবর্জনার স্তূপ। রাতের আঁধারে নিয়মিত বস্তাভর্তি আবর্জনা ফেলা হচ্ছে বলে অভিযোগ। যার জেরে পরিবেশ দূষণ হচ্ছে। দুর্গন্ধে নাজেহাল এলাকার মানুষ ও পথচারীরা।

Advertisement

বাসিন্দাদের অভিযোগ, ছ’মাস ধরে রাস্তার ধারে নিয়মিত ফেলা হচ্ছে চিকিৎসায় ব্যবহৃত নানা সরঞ্জাম ও পচা সামগ্রী। দুর্গন্ধ ছড়ানোয় প্রতিদিন ভোরবেলা শরীরচর্চা করতে বের হওয়া প্রাতর্ভ্রমণকারীদের মুখে কাপড় বেঁধে চলাচল করতে হচ্ছে। 
স্থানীয় বাসিন্দা নুর আলম বলেন, সকাল-বিকেল কয়েকশো মানুষ হাঁটতে বের হন। কিন্তু দোসরকিতে পৌঁছলেই নাকে কাপড় দিতে হয়। দুর্গন্ধে সেখানে টেকা দায়। বিষয়টি প্রশাসন দেখুক।
কলিগ্রামের শিক্ষক বাপন দাসের অভিযোগ, ছ’মাস ধরে এভাবে খোলা জায়গায় আবর্জনা জমে রয়েছে। এরফ লে রাস্তাঘাটের সৌন্দর্য নষ্ট হচ্ছে। এই রুট দিয়ে প্রতিদিন শয়ে শয়ে টোটো ও বাস সহ বিভিন্ন গাড়িতে মানুষ যাতায়াত করেন। দুর্গন্ধে তাঁরাও সমস্যায় পড়েন। প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক।
চাঁচল ব্যবসায়ী সমিতির সম্পাদক সুদীপ্ত ঘোষ বলেন, চাঁচলে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প গড়ে উঠেছে। সেখানেই আবর্জনা ফেলা উচিত। এভাবে মানুষের দুর্ভোগকে অবহেলা করা যায় না। যদি ব্যবসায়ীদের কেউ এই ধরনের কাজ করে থাকেন, তাহলে তাঁদের সচেতন করা হবে। 
চাঁচল ১ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জাকির হোসেনের কথায়, কারা এই আবর্জনা ফেলছেন, এলাকাবাসীরাও নিশ্চিত নন। বিষয়টি বিডিওর সঙ্গে আলোচনা করে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ