Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গঙ্গাসাগর: বাংলাদেশি শিশুকে খুঁজে মায়ের সঙ্গে মেলাল হ্যাম রেডিয়ো

গঙ্গাসাগর মেলায় এসে হারিয়ে যাওয়া হারিয়ে গিয়েছিল তিনবছরের একটি শিশু। তাকে উদ্ধার করল হ্যাম রেডিয়ো।

গঙ্গাসাগর: বাংলাদেশি শিশুকে খুঁজে মায়ের সঙ্গে মেলাল হ্যাম রেডিয়ো
  • ১২ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: গঙ্গাসাগর মেলায় এসে হারিয়ে যাওয়া হারিয়ে গিয়েছিল তিনবছরের একটি শিশু। তাকে উদ্ধার করল হ্যাম রেডিয়ো। অতঃপর তার মা ও মাসিকে খুঁজে বের করে, শিশুটিকে তুলে দেওয়া হয়েছে তাঁদের হাতে। শেষে পরিচয় জানা গেল যে, তাঁরা বাংলাদেশি। এরপর ওই তিনজনকেই তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে। গঙ্গাসাগর কোস্টাল থানা বিষয়টি খতিয়ে দেখছে। 

Advertisement

রবিবার কাকদ্বীপ লট এইটে ভিড়ের মধ্যে মায়ের সঙ্গে হাত ছাড়াছাড়ি হয়ে যায় ওই শিশুর। কান্নাকাটি করতে দেখে তাকে উদ্ধার করে হ্যাম রেডিয়ো। এরপর তাদের নেটওয়ার্ক কাজে লাগিয়ে শুরু হয় শিশুর পরিবারের খোঁজ। অবশেষে নয়না দাস নামে এক মহিলা এসে দাবি করেন, ওই শিশু তাঁরই ছেলে। শিশুটির নাম রুদ্র। কিন্তু কোনও প্রমাণ দেখাতে পারেননি ওই মহিলা। তাতে ওই বাচ্চাকে নয়নাদেবীর হাতে তুলে দিতে রাজি হননি হ্যাম রেডিয়োর সদস্যরা। 
ওই মহিলা জানান, ছেলে ও বোনকে নিয়ে বাংলাদেশ থেকে দালাল মারফত এসেছেন মেলায়। তাঁর ফোন নিয়ে নিয়েছে ওই দালাল। তাই কোনও প্রমাণ দেখাতে পারছেন না মা। এরপর হ্যাম রেডিয়ো বাংলাদেশে ওই বাচ্চার সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করে। তারা সেখান থেকে প্রমাণ পায় যে, ওই মহিলাই শিশুটির মা। এরপর বিষয়টি সুন্দরবন পুলিশ জেলার সুপার ও দক্ষিণ পরগনার জেলাশাসকসহ একাধিক প্রশাসনিক কর্তাকে জানানো হয়। এরপরই পুলিশের হাতে তুলে দেওয়া হয় তিনজনকেই। 
পুলিশ সুপার কোটেশ্বর রাও বলেন, আমরা সবদিক খতিয়ে দেখছি। আপাতত তিনজন আমাদের কাছেই রয়েছেন। পুরো ব্যাপারটি স্পষ্ট না-হওয়া পর্যন্ত তাঁরা এখানেই থাকবেন।
এদিকে, দুষ্কৃতী দৌরাত্ম্যে সর্বস্ব খোয়ালেন দুই রুশ পর্যটক। ওই বিদেশিনিরা ইসকনের অথিতি হয়ে এসেছেন সাগরে। রবিবার বিকেলে দুজনে ৫ নম্বর বিচ রাস্তায় গিয়েছিলেন। সৈকতে নেমে সূর্যপ্রণাম করবেন বলে তাঁদের সঙ্গে থাকা একটি ব্যাগ পায়ের কাছে রাখেন। কয়েক সেকেন্ড বাদে চোখ খুলেই অবাক তাঁরা—নীচে তাকিয়ে দেখেন, সেই ব্যাগ উধাও! আকাশ ভেঙে পড়ে যেন তাঁদের মাথায়। কারণ তাতে ১৫০০ ডলার, ১০০০ রুবল, ৭০০০ টাকা, পাসপোর্ট ও অন্যান্য জরুরি জিনিসপত্র ছিল। কী করবেন ওই অবস্থায়, সেটাই ভেবে উঠতে পারছিলেন না তাঁরা। হ্যাম রেডিয়োর সদস্যরা এই দুই অসহায় মহিলাকে  দেখে এগিয়ে যান। জানতে পারেন, গোটা ঘটনা। এরপর তাঁদের নিয়ে যাওয়া হয় গঙ্গাসাগর কোস্টাল থানায় অফিসে। সেখানে  অভিযোগ দায়ের করেছেন তাঁরা।
অন্যদিকে, কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে গঙ্গাসাগর মেলা চলাকালীন সেখানে অনশনে বসলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং জেলার নেতারা। এদিন তাঁরা জেলা কংগ্রেস সেবা দলের শিবিরের উদ্বোধন করতে এসেছিলেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ