Bartaman Logo
২৫ সেপ্টেম্বর, ২০২৬

খোদ বিধায়কের ফার্মহাউসে গণধর্ষণ, ধৃত দুই পুলিশকর্মী ও দুই সিআরপিএফ জওয়ান

ধর্মীয় স্থানে সফর করানোর টোপে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল দুই পুলিশকর্মী ও দুই সিআরপিএফ জওয়ানের বিরুদ্ধে।

খোদ বিধায়কের ফার্মহাউসে গণধর্ষণ, ধৃত দুই পুলিশকর্মী ও দুই সিআরপিএফ জওয়ান
  • ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আমরোহা: ধর্মীয় স্থানে সফর করানোর টোপে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল দুই পুলিশকর্মী ও দুই সিআরপিএফ জওয়ানের বিরুদ্ধে। জানা গিয়েছে, উত্তরাখণ্ডের দাপুটে বিধায়ক উমেশ শর্মার উত্তরপ্রদেশের ফার্মহাউসে এই ঘটনা ঘটে। আদতে হরিয়ানার বাসিন্দা ২৩ বছরের ওই মহিলার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন পুলিশের একজন সাব ইনস্পেক্টর, একজন পুলিশ কনস্টেবল, একজন সিআরপিএফ ইনস্পেক্টর এবং বাহিনীর এক হেড কনস্টেবল। ওই মহিলা অভিযোগপত্রে জানিয়েছেন, তাঁকে হরিয়ানার সোনিপত থেকে আমরোহায় নিয়ে গিয়েছিলেন সিআরপিএফের ইনস্পেক্টর মোহিত। সঙ্গে ছিলেন বাহিনীর হেড কনস্টেবল লালারাম যাদব। তাঁরা ঝুলপুরী গ্রামের ওই ফার্ম হাউসে পৌঁছান। সেখানে আগে থেকেই হাজির ছিলেন উত্তরপ্রদেশ পুলিশের সাব ইনস্পেক্টর সঞ্জয় তোমার এবং কনস্টেবল প্রমোদ। নির্যাতিতা জানিয়েছেন, ওই ফার্ম হাউসে দু’টি ঘর বুক করা ছিল। প্রথমে মোহিত, লালারাম এবং সঞ্জয় তাঁর ঘরে ঢোকে। তারপর মদ্যপান করে তাঁকে গণধর্ষণ করে। পরে প্রমোদও আসে। তবে সেই সময় ওই মহিলা পালিয়ে গিয়ে অন্য একটি ঘরের দরজা বন্ধ করে পুলিশকে ফোন করেন। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতেই রাজ্য পুলিশ তদন্ত শুরু করেছে। অন্যদিকে, এ ব্যাপারে খানপুরের বিধায়ক উমেশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলেও তাঁর প্রতিক্রিয়া মেলেনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ