Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিষ্ণুপুরে ভগৎ সিং মোড়ে গণেশপুজো ঘিরে উন্মাদনা

বিষ্ণুপুরের ভগৎ সিং মোড়ে চতুর্থ বর্ষের গণেশপুজো ও উৎসব ঘিরে স্থানীয়দের উন্মাদনা তুঙ্গে উঠেছে।

বিষ্ণুপুরে ভগৎ সিং মোড়ে গণেশপুজো ঘিরে উন্মাদনা
  • ২৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বিষ্ণুপুর: বিষ্ণুপুরের ভগৎ সিং মোড়ে চতুর্থ বর্ষের গণেশপুজো ও উৎসব ঘিরে স্থানীয়দের উন্মাদনা তুঙ্গে উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় বাইপাস মোড় ইউনাইটেড ক্লাবের আয়োজিত এই গণেশপুজোর উদ্বোধন হয়। উদ্বোধনেই প্রচুর দর্শনার্থীর ভিড় জমে। পুজো কমিটি জানিয়েছে, তিনদিন ধরে পুজো ও উৎসব চলবে। চতুর্থ দিনে কালিন্দী বাঁধে গণেশমূর্তি নিরঞ্জন হবে। তিনদিন ধরে সাংস্কৃতিক ও বিচিত্রানুষ্ঠান হতে চলেছে। আঁকা প্রতিযোগিতাও হবে।

Advertisement

পুজো কমিটির সম্পাদক তথা বিষ্ণুপুরের ৮নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সঞ্জয় মুখোপাধ্যায় বলেন, আমাদের এলাকায় গণেশপুজো খুবই জনপ্রিয়। চতুর্থ বর্ষে মণ্ডপ আলোকসজ্জায় সুন্দর করে সাজানো হয়েছে। পুরো মোড় এলাকাও আমরা আলোকমালায় সাজিয়ে তুলেছি। পুজোর তিনদিন সন্ধ্যায় সাংস্কৃতিক মঞ্চে বিচিত্রানুষ্ঠান হবে।
পুজো কমিটির সভাপতি দেবজিৎ কুণ্ডু বলেন, পুজো উপলক্ষ্যে প্রতিবছর সামাজিক কর্মসূচি হয়। মঙ্গলবার উদ্বোধনের দিনই রক্তদান শিবির হয়েছে। দুঃস্থদের বস্ত্রদান ও বৃক্ষরোপণ করা হবে।
ভগৎ সিং মোড় এলাকার ব্যবসায়ীরা চারবছর আগে প্রথম গণেশপুজো শুরু করেন। পরবর্তীতে তা জনপ্রিয় হয়ে ওঠে। ব্যবসায়ীদের পাশাপাশি এলাকার বাসিন্দারাও পুজোয় সক্রিয়ভাবে অংশ নেন। ইউনাইটেড ক্লাবের সদস্যরাও পুজো পরিচালনায় এগিয়ে আসেন। এখন শুধু ৮নম্বর ওয়ার্ড নয়, বিষ্ণুপুরের বিভিন্ন এলাকার মানুষ এই গণেশপুজো দেখতে আসেন।
মঙ্গলবার সকালে রক্তদান শিবির হয়। সন্ধ্যায় মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। বুধবার সকালে মহিলারা শোভাযাত্রা করে বিড়াই নদী থেকে ঘটে জল আনবেন। তারপর পুজো শুরু হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ