Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

গোয়া থেকে উদ্ধার নাবালিকা, ধৃত যুবক

গোয়া থেকে উদ্ধার নাবালিকা, ধৃত যুবক
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তারকেশ্বর: ধনেখালি থেকে নাবালিকা অপহরণের ঘটনায় গ্রেপ্তার হল তারকেশ্বরের এক যুবক। ধৃতের নাম শরদিন্দু মণ্ডল। পুলিস সূত্রে জানা গিয়েছে, গত বছর ১৮ নভেম্বর নিখোঁজ ধনেখালির নারায়ণপুর গ্রামের এক নাবালিকা। বাড়ি থেকে বেরিয়ে প্রাইভেট টিউশন পড়তে যাওয়ার সময় নিখোঁজ হয় ওই নাবালিকা। চতুর্দিকে খোঁজার পর মেয়ের খোঁজ না মেলায় নাবালিকার পরিবারের তরফ থেকে ধনেখালি থানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে গত ৩১ জানুয়ারি রাতে নাবালিকাকে গোয়ার ভারনা থানা এলাকা থেকে উদ্ধার করে ধনেখালি থানার পুলিস। অপহরণ কাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তারকেশ্বরের গৌরীবাটি এলাকার শরদিন্দু মণ্ডলকে মঙ্গলবার গ্রেপ্তার করে পুলিস।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ