Bartaman Logo
৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

হালিশহরে রামপ্রসাদের ভিটে সংস্কারের জন্য টাকা মঞ্জুর

সাধক কবি রামপ্রসাদ সেনের হালিশহরের ভিটে সংস্কারের উদ্যোগী হল পর্যটন দপ্তর। ৯৮ লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে। প্রথম পর্যায়ে ৪৯ লক্ষ টাকার কাজ হবে।

হালিশহরে রামপ্রসাদের ভিটে সংস্কারের জন্য টাকা মঞ্জুর
  • ১৯ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: সাধক কবি রামপ্রসাদ সেনের হালিশহরের ভিটে সংস্কারের উদ্যোগী হল পর্যটন দপ্তর। ৯৮ লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে। প্রথম পর্যায়ে ৪৯ লক্ষ টাকার কাজ হবে। মঙ্গলবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই কাজের সূচনা হল। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সুবোধ অধিকারী, হালিশহর পুরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ, মন্দির কমিটির পক্ষে মাধব চক্রবর্তী, কাউন্সিলার দীপঙ্কর চক্রবর্তী প্রমুখ। 

Advertisement

সুবোধ অধিকারী বলেন, আমি বিধায়ক হয়ে রামপ্রসাদের মন্দির এবং ভিটেকে সুন্দর করে সাজিয়ে তোলার উদ্যোগ নিই। পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে একটি ডিপিআর তৈরি করে দিয়েছিলাম। পর্যটন দপ্তর ৯৮ লক্ষ টাকা মঞ্জুর করেছে। আর প্রথম পর্যায়ে ৪৯ লক্ষ টাকার কাজ এদিন থেকে শুরু হল। খুব দ্রুততার সঙ্গে কাজ হবে। মন্দিরের চূড়া ও গেট তৈরি হবে। মন্দির চত্বরে যাতে ভক্তদের সুবিধা হয় তার জন্য নানা পরিকল্পনা রয়েছে।
সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মন্দির কমিটি। মন্দির কমিটির পক্ষে মাধব চক্রবর্তী বলেন, হাজার হাজার মানুষ এই মন্দিরে আসেন। বিশেষ করে কালীপুজো এবং অন্নকূট উৎসবের সময় খুবই ভিড় হয় এই মন্দিরে। তাঁদের সুবিধার জন্য রাজ্য সরকার যে উদ্যোগ নিয়েছে, আমরা তার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

Advertisement
সম্পর্কিত সংবাদ