Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

পুরে ভরপুর

বাও খাবারটির প্রচলন শুরু হয়েছিল চীন দেশে। তখন এই খাবারের ভিতর পুর ভরা থাকত না। রুটিকে মোটা করে বেলে তার স্তর তৈরি করা হতো ভাঁজে ভাঁজে।

পুরে ভরপুর
  • ৮ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বাও খাবারটির প্রচলন শুরু হয়েছিল চীন দেশে। তখন এই খাবারের ভিতর পুর ভরা থাকত না। রুটিকে মোটা করে বেলে তার স্তর তৈরি করা হতো ভাঁজে ভাঁজে। সেই স্তরবিশিষ্ট রুটিকে গোলাকারে গড়ে তা স্টিম করে পরিবেশন করা হতো কোনও ঝোল জাতীয় খাবারের সঙ্গে। বাও-এর এই ধরনটির নামও ছিল ভিন্ন, মন্তাও। ক্রমশ এই স্তরবিশিষ্ট রুটির ভিতর পুর ভরার প্রচলন শুরু হয়। মন্তাও থেকে নাম বদলে হয় বাও। এক সেনা প্রধানের হাত ধরে খাবারটির প্রচলন ঘটেছিল চীনের সৈন্য মহলে। সেনা প্রধান জুগে লিয়াং দেখলেন তাঁর সৈন্যদলের জন্য এক পদে পেট ভরা খাবারের আয়োজন করা প্রয়োজন। নাহলে যুদ্ধের তাড়াহুড়োর সময় তাঁরা অভুক্ত থেকে যাচ্ছেন অথবা খাওয়ার জন্য অনেক সময় ব্যয় হচ্ছে। মজার ব্যাপার হল জুগে লিয়াং যখন এই বাও তৈরি করার কথা ভাবলেন তখন তার আকৃতি হল সৈন্যদের মাথার মতো। অর্থাৎ গোলাকার মাথার উপর চুড়ো করে ঝুটি বাঁধা। ময়দা দিয়ে তৈরি এই রুটির ভিতর আমিষ নিরামিষ পুর ঠাসা থাকত। তারপর তা স্টিমে বসিয়ে অনায়াসে রান্নার পদ্ধতিও বাতলে দিলেন লিয়াং স্বয়ং। এতে খাবারটি রান্না করাও সহজ হতো, আবার ভরপেট মিলও দেওয়া যেত। ক্রমশ চীন থেকে এই বাওয়ের জনপ্রিয়তা এশিয়া মহাদেশের অন্যত্রও ছড়িয়ে পড়ে। বিভিন্ন ধরনের পুরের প্রচলন দেখা দেয়। আগে যেমন মূলত পর্ক, ইয়াক ও বিফ থাকত পুরের তালিকায়। ক্রমশ তা সব্জি, ল্যাম্ব, চিকেন, মাটন, প্রন ইত্যাদিতেও রূপান্তরিত হয়। নানা ধরনের ডিপ, স্যস বা স্যুপ সহযোগে পরিবেশন করা শুরু হল এই বাও। সেনামহল থেকে জনসাধারণের মধ্যেও তা জনপ্রিয়তা লাভ করতে শুরু করে। 
কলকাতার বিভিন্ন রেস্তরাঁয় আজকাল খুবই জনপ্রিয় হয়ে উঠেছে বাও। চলুন দেখা যাক, কোথায় কেমন বাও পাওয়া যায়।

Advertisement

 মিং ডিমসাম 
এই রেস্তরাঁর জনপ্রিয় বাওগুলোর মধ্যে পাবেন পর্ক বার বি কিউ বাও, চিকেন বার বি কিউ বাও, চিকেন বাও, চিকেন হানি সিসেমি বাও, চিকেন সেচুয়ান বাও, পর্ক হানি সিসেমি বাও, পর্ক গার্লিক বাও, পর্ক সেচুয়ান বাও, চিকেন হট গার্লিক বাও, চিকেন মাস্টার্ড বাও, কেবি কর্ন হট গার্লিক বাও, বেবি কর্ন সেচুয়ান বাও, ইত্যাদি।
 
 মোমো আই অ্যাম
এখানে পাবেন সিঙ্গল বান বাও, ভেজ বাও, ফিশ বাও, তুফির মাশরুম বাও, চিকেন বাও, পর্ক বাও, স্লো কুকড পর্ক বাও ইত্যাদি।

 পিটার হু
এখানে পাবেন স্পাইসি চিকেন বাও, সিলকেন তফু বাও, সুইট পট্যাটো বাও, চারকোল গ্রিলড বেকন অ্যান্ড প্রন বাও, গাইলান টেম্পুরা রাও, বেলজিয়ান পর্ক চারসুই বাও।

 চাওম্যান
এখানে পাবেন চিকেন বাও, চার সুই পর্ক বাও, স্লো কুকড পর্ক বাও, ফিশ বাও, ভেজ বাও সহ আর নানা পদ। 

 পা পা ইয়া
এই রেস্তরাঁয় জনপ্রিয় ট্রুফল মাশরুম বাও, এডামামে অ্যান্ড চিকপি ওপেন বাও, চিকেন অ্যান্ড পিকলড গার্লিক ওপেন বাও, কোরিয়ান চিকেন বাও ইত্যাদি।

 কুয়াই এক্সপ্রেস
টেরিয়াকি পনির বাও, কুয়াই চকোলেট পান্ডা বাও, স্পাইসি ভেজি বাও, স্পাইসি চিকেন বাও এই রেস্তরাঁয় খুবই জনপ্রিয়। 

 ডিমসাম স্টোরি
এখানে পাবেন চিকেন ওপেন বাও, মাশরুম ম্যাডলি বাও, সাংহাই স্টাইল সেজিয়াং বাও, স্পাইসি চিকেন বাও, ভেজি ওপেন বাও, চিলি চিকেন বাও ইত্যাদি। তার থেকেই দুটো বাও-এর রেসিপি জানালেন রেস্তরাঁর কর্ণধার।

স্পাইসি চিকেন বাও

উপকরণ:  বাও বান ৫টা, চিকেন কিমা ৫০০ গ্রাম, বাঁধাকপি কুচি ১০০ গ্রাম, গাজর কুচি ১০০ গ্রাম, কাঁচালঙ্কা কুচি ২০ গ্রাম, পেঁয়াজ কুচি ৩০০ গ্রাম, রসুন কুচি ৫০ গ্রাম, আদা কুচি ১০০ গ্রাম, হয়েসিন স্যস ৫০ গ্রাম, লঙ্কা বাটা ২০ গ্রাম, তিলের তেল ২০ মিলি, নুন স্বাদমতো কর্নফ্লাওয়ার ৩০ গ্রাম।

প্রণালী: কড়াইতে তেল গরম করে নিন। তারপর তাতে চিকেন দিয়ে নাড়ুন। বাও বান বাদে বাকি সব উপকরণ মিশিয়ে রান্না করুন। চিকেন ভাজা ভাজা হয়ে লালচে হলে তা নামিয়ে নিন। এবার বাও বানের ভিতর এই চিকেনের পুর ভরে তা স্টিমারে বসিয়ে ১০ থেকে ১৫ মিনিট স্টিম করুন। তাহলেই রেডি হয়ে যাবে স্পাইসি চিকেন বাও।

চিলি চিকেন বাও

প্রণালী: কড়াইতে তেল গরম করে নিন। তাতে চিকেন লাল করে ভেজে নিন। এবার তাতে সব মশলা মেশান। এরপর তা ভেজে পুর রেডি করুন। তারপর এই পুর বাও বানের মাঝখানে রাখুন এরপর তা অর্ধেক করে ভাঁজ করে দিন। এবং এইভাবে ভাঁজ করা অবস্থায় তা স্টিমারে বসিয়ে স্টিম করুন 
১০-১৫ মিনিট। রেডি হয়ে যাবে চিলি চিকেন বাও। পুর যেন বেরিয়ে না যায়  খেয়াল রাখবেন।   

উপকরণ: বাও বান ৫টা, পেঁয়াজ ১০ গ্রাম, ক্যাপসিকাম ১০ গ্রাম, আদা ১০ গ্রাম, চিকেন ১০০ গ্রাম, রসুন কুচি ১ চামচ, টম্যাটো কেচাপ ১০ গ্রাম, সয়া স্যস ৫ গ্রাম, নুন স্বাদমতো, গোলমরিচ গুঁড়ো সামান্য, সাদা তেল পরিমাণ মতো। (সব সব্জি, পেঁয়াজ, আদা, চিকেন লম্বা ফালি করে কাটা)

Advertisement
সম্পর্কিত সংবাদ