Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

এলপিজি থেকে জিএসটি, নভেম্বর মাস থেকেই বদলে যাচ্ছে কোন কোন নিয়ম?

নতুন মাসের শুরুতেই সাধারণ মানুষের জন্য জরুরি ঘোষণা। প্রতি মাসের মতোই নভেম্বরের শুরু থেকেই বদলে যাচ্ছে একাধিক নিয়ম। যা সরাসরি প্রভাব ফেলবে আমজনতার পকেটে।

এলপিজি থেকে জিএসটি, নভেম্বর মাস থেকেই বদলে যাচ্ছে কোন কোন নিয়ম?
  • ১ নভেম্বর, ২০২৫ ১২:১১
Prefer us on Google

১ নভেম্বর, নয়াদিল্লি: নতুন মাসের শুরুতেই সাধারণ মানুষের জন্য জরুরি ঘোষণা। প্রতি মাসের মতোই নভেম্বরের শুরু থেকেই বদলে যাচ্ছে একাধিক নিয়ম। যা সরাসরি প্রভাব ফেলবে আমজনতার পকেটে। এই মাসেই নিয়ম বদলাচ্ছে এলপিজি থেকে জিএসটি’র ক্ষেত্রে। তাছাড়া, নভেম্বর থেকে নতুন জিএসটি স্ল্যাব এবং কার্ড-ফিও কার্যকর হতে চলেছে। সেগুলি কী কী? জেনে নেওয়া যাক।

Advertisement

দাম কমল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের: ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম আজ থেকে বদল হয়েছে। বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছে ৫ টাকা। ফলে দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম এখন ১৫৯০.৫০ টাকা। কলকাতায় এই দাম রয়েছে ১৬৯৪ টাকা।

নমিনির ক্ষেত্রে নিয়ম: ১ নভেম্বর থেকে ব্যাংকগুলি গ্রাহকদের জন্য নতুন সুযোগ দিতে চলেছে। এখন থেকে একটি অ্যাকাউন্ট, লকার বা সেফের জন্য সর্বোচ্চ চারজনকে নমিনি হিসেবে অনুমোদন করবে ব্যাংক।

এসবিআই কার্ডের জন্য নতুন চার্জ: ১ নভেম্বর থেকে, এসবিআই কার্ড ব্যবহারকারীদের থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে টিউশন ফি দেওয়ার জন্য ১ শতাংশ চার্জ দিতে হবে। এছাড়াও, এসবিআই কার্ড ব্যবহার করে ডিজিটাল ওয়ালেটে ১,০০০ টাকার বেশি জমা করতে হলেও ১ শতাংশ চার্জ করতে হবে।

নতুন জিএসটি স্ল্যাব: ১ নভেম্বর থেকে সরকার নির্দিষ্ট কিছু পণ্যের জন্য বিশেষ হার সহ একটি নতুন দুই ধাপের জিএসটি ব্যবস্থা বাস্তবায়ন করেছে। আগে চারটি জিএসটি স্ল্যাব ছিল: ৫%, ১২%, ১৮% এবং ২৮%, কিন্তু এখন ১২% এবং ২৮% স্ল্যাবগুলি সরিয়ে ফেলা হয়েছে। পাশাপাশি, বিলাসবহুল পণ্যে ৪০ শতাংশ জিএসটি চাপানো হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ