Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বল পায়ে কলকাতা থেকে দিল্লি

দুপুরের চাঁদিফাটা রোদে পিচ রাস্তায় মরীচিকার ঝলকানি। পাশ দিয়ে হুস করে ছুটে যাচ্ছে বিশাল ট্রাক। ভ্রুক্ষেপ নেই বিদেশি যুবকের।

বল পায়ে কলকাতা থেকে দিল্লি
  • ৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুপুরের চাঁদিফাটা রোদে পিচ রাস্তায় মরীচিকার ঝলকানি। পাশ দিয়ে হুস করে ছুটে যাচ্ছে বিশাল ট্রাক। ভ্রুক্ষেপ নেই বিদেশি যুবকের। একাগ্রচিত্তে দৌড়ে চলেছেন ফুটবল পায়ে। সোশ্যাল সাইটে মুহূর্তে ভাইরাল এমন দৃশ্য। মাঝেমধ্যেই বদলে যাচ্ছে প্রেক্ষাপট। পিচ রাস্তার বদলে সবুজ খেতে উঁকি মারে গ্রামের একদল কচিকাঁচা। মুচকি হেসে হাত মিলিয়ে এগিয়ে চলে নোজোমু হাগিহারা। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে ৩১ বছরের জাপানি যুবকের নাম ওঠা স্রেফ সময়ের অপেক্ষা। ফুটবল পায়ে কলকাতা থেকে দিল্লি পৌঁছনোর লক্ষ্যে ইতিমধ্যেই পথে নেমেছেন নোজোমু। ৩ এপ্রিল সিটি অব জয়ের রাস্তায় নামেন তিনি। প্রায় ২০০০ কিলোমিটার অতিক্রম করে রাজধানীর জাপানি দূতাবাসে যাত্রা শেষ। 

Advertisement

নোজোমু একসময়ের দাপুটে ফুটবলার। পরবর্তীতে স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী হিসেবে ২০২০ সালে ভারতে আসেন। বুদ্ধগয়ায় কাজের ফাঁকেই গ্রাম্য সারল্য আর প্রকৃতির শোভা মুগ্ধ করে তাঁকে। মাটির টানেই পথে নামার সিদ্ধান্ত। বিহার, উত্তরপ্রদেশ, বারাণসীর পথে-প্রান্তরে গোটা পঞ্চাশেক ওয়ার্কশপও করেছেন তিনি। লিঙ্গবৈষম্য দূরীকরণ, স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে স্থানীয় মানুষকে বার্তাও দিচ্ছেন জাপানি নোজোমু।

Advertisement
সম্পর্কিত সংবাদ