Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

গ্যাসের দাম থেকে আয়কর, রাত পোহালেই বদলে যাচ্ছে একাধিক নিয়ম

প্রতি মাসের শুরুতেই একাধিক নিয়মে আসে বড়সড় পরিবর্তন। সেপ্টেম্বরেও তার কোনও ব্যতিক্রম নেই। মাসের শুরু থেকেই এমন একাধিক নিয়মে পরিবর্তন আসতে চলেছে, যেগুলি নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত-সকলের পকেটেই চাপ ফেলতে পারে।

গ্যাসের দাম থেকে আয়কর, রাত পোহালেই বদলে যাচ্ছে একাধিক নিয়ম
  • ৩১ আগস্ট, ২০২৫ ১৬:০৮
Prefer us on Google

৩১ আগষ্ট, নয়াদিল্লি: প্রতি মাসের শুরুতেই একাধিক নিয়মে আসে বড়সড় পরিবর্তন। সেপ্টেম্বরেও তার কোনও ব্যতিক্রম নেই। মাসের শুরু থেকেই এমন একাধিক নিয়মে পরিবর্তন আসতে চলেছে, যেগুলি নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত-সকলের পকেটেই চাপ ফেলতে পারে। কোন কোন নিয়ম আগামী মাস থেকেই বদলে যাচ্ছে, জেনে নেওয়া যাক।

Advertisement

আইটিআর দাখিলের শেষ তারিখ: যে করদাতারা এখনও আয়কর দাখিল করেননি, তাঁদের জন্য আয়কর রিটার্ন জমা দেওয়ার সুযোগ রয়েছে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

আধার কার্ড আপডেট: বর্তমানে আধার কার্ড বিনামূল্যে আপডেট করা যায়। কিন্তু আগামী ১৪ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত এই সুযোগ রয়েছে। এরপরে অর্থাৎ ১৫ সেপ্টেম্বর থেকে আধার কার্ড আপডেট করতে চার্জ দিতে হবে।

রুপো কেনায় নতুন নিয়ম: ১ সেপ্টেম্বর থেকে, যারা রুপোর গয়না কিনবেন তাঁদের ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। এক্ষেত্রে গ্রাহকদের কাছে দুটি অপশন থাকবে। কোনও ব্যক্তি চাইলে ইউনিক আইডেন্টিফিকেশন নম্বরযুক্ত রুপো কিনতে পারেন। তবে এখন এই নিয়ম বাধ্যতামূলক হবে না।

এফডি নিয়মে পরিবর্তন: বর্তমানে বেশ কিছু ব্যাঙ্ক বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম অফার করছে। এই স্কিমগুলির মেয়াদ রয়েছে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত। সেক্ষেত্রে কোনও গ্রাহক বেশি রিটার্ন পেতে হলে এই স্কিমে বিনিয়োগ করতে পারেন।

এলপিজির দাম: প্রতি মাসের প্রথম দিনে এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তিত হয়। এবারও ১ সেপ্টেম্বর দাম বাড়তে বা কমতে পারে। তেল কোম্পানি এবং বিশ্ব বাজার অনুসারে এই পরিবর্তনগুলি নির্ধারিত হয়।

সম্পর্কিত সংবাদ